পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ১৭

Article Stats 📡 Page Views
Reading Effort
396 words | 3 mins to read
Total View
3
Last Updated
3 hours ago
Today View
3

১৭ নিচে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো:
55, 40, 35, 60, 58, 45, 60, 57, 46, 50, 60, 65, 48, 60, 36, 58, 50, 60, 47, 43, 52, 61, 65, 50, 68, 40, 56, 54, 60, 46

  • (ক) শ্রেণিব্যাপ্তি 5 হলে শ্রেণিসংখ্যা নির্ণয় কর।
  • (খ) গণসংখ্যা সারণি তৈরি করে মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ সারণি হতে উপাত্তের অজিভ রেখা আঁক।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত উপাত্তগুলো হতে পাই,

সর্বোচ্চ নম্বর $= 68$

সর্বনিম্ন নম্বর $= 35$


আমরা জানি,

উপাত্তের পরিসর $=$ (সর্বোচ্চ নম্বর $-$ সর্বনিম্ন নম্বর) $+ 1$

$= (68 - 35) + 1$

$= 33 + 1$

$= 34$


দেওয়া আছে, শ্রেণিব্যাপ্তি $= 5$

সুতরাং, শ্রেণিসংখ্যা $=$ পরিসরশ্রেণিব্যাপ্তি

$= \frac{34}{5}$

$= 6.8$


যেহেতু শ্রেণিসংখ্যা ভগ্নাংশ হতে পারে না, তাই পরবর্তী পূর্ণসংখ্যা নিতে হবে।

নির্ণেয় শ্রেণিসংখ্যা $= 7$। Answer


(খ) নং এর সমাধান

শ্রেণিব্যাপ্তি $5$ ধরে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি ট্যালি গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
35-39||22
40-44|||32+3=5
45-49||||55+5=10
50-54 |||| 5 10+5=15
55-59||||515+5=20
60-64|||| ||720+7=27
65-69|||327+3=30
মোট $n = 30$

এখানে, মোট গণসংখ্যা $n = 30$

অতএব, $\frac{n}{2} = \frac{30}{2} = 15$


যেহেতু, $15$ তম পদের অবস্থান $50-54$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $50-54$।

এখানে,

মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 50$

মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 10$

মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 5$

শ্রেণি ব্যবধান, $h = 5$


আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$

$= 50 + (15 - 10) \times \frac{5}{5}$

$= 50 + 5 \times 1$

$= 50 + 5$

$= 55$


সুতরাং, নির্ণেয় মধ্যক $55$। Answer


(গ) নং এর সমাধান

অজিভ রেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা যোজিত গণসংখ্যা
35-3934.5 - 39.522
40-4439.5 - 44.532+3=5
45-4944.5 - 49.555+5=10
50-5449.5 - 54.5510+5=15
55-5954.5 - 59.5515+5=20
60-6459.5 - 64.5720+7=27
65-6964.5 - 69.5327+3=30

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $34.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 10 20 30 34.5 39.5 44.5 49.5 54.5 59.5 64.5 69.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমার উচ্চমান যোজিত গণসংখ্যা X Y 30

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)