পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ১৬

Article Stats 📡 Page Views
Reading Effort
493 words | 3 mins to read
Total View
3
Last Updated
3 hours ago
Today View
3

১৬ দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় 32 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ:
72, 48, 37, 56, 67, 74, 82, 36, 45, 42, 66, 55, 72, 86, 51, 69, 77, 91, 62, 79, 38, 53, 60, 74, 58, 65, 72, 73, 56, 42, 85, 54

  • (ক) শ্রেণিব্যপ্তি পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

যেহেতু উপাত্তসমূহ অবিন্যস্ত অবস্থায় আছে এবং শ্রেণিব্যপ্তি দেওয়া নেই, তাই আমরা সুবিধাজনক শ্রেণিব্যপ্তি $10$ ধরে গণসংখ্যা সারণি তৈরি করে সরাসরি শ্রেণিব্যপ্তি পদ্ধতিতে গড় নির্ণয় করব।


প্রদত্ত উপাত্তগুলো হতে পাই,

সর্বোচ্চ নম্বর $= 91$

সর্বনিম্ন নম্বর $= 36$

উপাত্তের পরিসর $=$ (সর্বোচ্চ নম্বর $-$ সর্বনিম্ন নম্বর) $+ 1$

$= (91 - 36) + 1$

$= 55 + 1 = 56$

শ্রেণি ব্যবধান $10$ ধরলে, শ্রেণি সংখ্যা $=$ $\frac{56}{10} = 5.6 \approx 6$


শ্রেণি ব্যবধান $10$ ধরে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা সারণি তৈরি করে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো:

শ্রেণিব্যপ্তি ট্যালি গণসংখ্যা ($f_i$) শ্রেণি মধ্যমান ($x_i$) $f_i x_i$
31-40 ||| 3 35.5 106.5
41-50 |||| 4 45.5 182
51-60 |||| ||| 8 55.5 444
61-70 |||| 5 65.5 327.5
71-80 |||| ||| 8 75.5 604
81-90 ||| 3 85.5 256.5
91-100 | 1 95.5 95.5
মোট $n = 32$ $\sum f_i x_i = 2016$

এখানে,

মোট গণসংখ্যা $n = 32$

এবং $\sum f_i x_i = 2016$


আমরা জানি, সরাসরি পদ্ধতিতে গড় $\bar{x} = \frac{\sum f_i x_i}{n}$

$= \frac{2016}{32}$

$= 63$


সুতরাং, নির্ণেয় গড় $63$। Answer


(খ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যপ্তি শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
31-4035.53-3-9
41-5045.54-2-8
51-6055.58-1-8
61-70 $a$ = 65.5 5 0 0
71-8075.5818
81-9085.5326
91-10095.5133
মোট $n = 32$ $\sum f_i u_i = -8$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 65.5$

শ্রেণিব্যবধান $h = 10$

মোট গণসংখ্যা $n = 32$

এবং $\sum f_i u_i = -8$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় $\bar{x} = 65.5 + \left( \frac{-8}{32} \right) \times 10$

$= 65.5 + \left( -\frac{1}{4} \right) \times 10$

$= 65.5 - 2.5$

$= 63$


সুতরাং, নির্ণেয় গড় $63$। Answer


(গ) নং এর সমাধান

অজিভ রেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা যোজিত গণসংখ্যা
31-4030.5 - 40.533
41-5040.5 - 50.543+4=7
51-6050.5 - 60.587+8=15
61-7060.5 - 70.5515+5=20
71-8070.5 - 80.5820+8=28
81-9080.5 - 90.5328+3=31
91-10090.5 - 100.5131+1=32

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ১০ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $30.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 10 20 30 40 50 60 70 30.5 40.5 50.5 60.5 70.5 80.5 90.5 100.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমার উচ্চমান যোজিত গণসংখ্যা X Y 32

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)