পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ১৮

Article Stats 📡 Page Views
Reading Effort
365 words | 3 mins to read
Total View
2
Last Updated
3 hours ago
Today View
2

১৮ 40 জন শিক্ষার্থীর ওজনের (কেজিতে) গণসংখ্যা সারণি নিম্নরূপ:

শ্রেণিব্যাপ্তি 30-39 40-49 50-59 60-69 70-79 80-89
গণসংখ্যা 4 5 7 12 8 4
  • (ক) মধ্যক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) সারণি হতে বিবরণসহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

মধ্যক শ্রেণির মধ্যমান নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
30-3944
40-4954+5=9
50-5979+7=16
60-69 12 16+12=28
70-79828+8=36
80-89436+4=40
মোট $n = 40$

এখানে, মোট গণসংখ্যা $n = 40$

অতএব, $\frac{n}{2} = \frac{40}{2} = 20$


যেহেতু, $20$ তম পদের অবস্থান $60-69$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $60-69$।

মধ্যক শ্রেণির মধ্যমান $=$ $60 + 69$$2$

$=$ $129$$2$

$= 64.5$


সুতরাং, নির্ণেয় মধ্যক শ্রেণির মধ্যমান $64.5$। Answer


(খ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
30-3934.54-3-12
40-4944.55-2-10
50-5954.57-1-7
60-69 $a$ = 64.5 12 0 0
70-7974.5818
80-8984.5428
মোট $n = 40$ $\sum f_i u_i = -13$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 64.5$

শ্রেণিব্যবধান $h = 10$

মোট গণসংখ্যা $n = 40$

এবং $\sum f_i u_i = -13$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় $\bar{x} = 64.5 + \left( \frac{-13}{40} \right) \times 10$

$= 64.5 - \frac{13}{4}$

$= 64.5 - 3.25$

$= 61.25$


সুতরাং, নির্ণেয় গড় $61.25$ কেজি। Answer


(গ) নং এর সমাধান

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণি মধ্যমান সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি শ্রেণি মধ্যমান গণসংখ্যা
20-2924.50
30-3934.54
40-4944.55
50-5954.57
60-6964.512
70-7974.58
80-8984.54
90-9994.50

(বহুভুজটি $X$-অক্ষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য প্রথম শ্রেণির আগে এবং শেষ শ্রেণির পরে অতিরিক্ত দুইটি শ্রেণি নেওয়া হয়েছে যাদের গণসংখ্যা শূন্য।)

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে শ্রেণি মধ্যমানের ১ একক (অর্থাৎ ১০ ঘর = ১০ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে $24.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 4 8 12 16 24.5 34.5 44.5 54.5 64.5 74.5 84.5 94.5 শ্রেণি মধ্যমান গণসংখ্যা X Y 12

চিত্র: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)