সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ৫৩
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 515 words | 3 mins to read |
Total View 4 |
|
Last Updated 8 hours ago |
Today View 0 |
৫৩
(i) $6+m+n+p+\dfrac{3}{8}$ একটি গুণোত্তর ধারা।
(ii) কোনো সমান্তর ধারার প্রথম $p$ পদের সমষ্টি $q$ এবং প্রথম $q$ পদের সমষ্টি $p$
- (ক) $2$, $x$ এবং $32$ ক্রমিক সমানুপাতী হলে, $x$ এর মান নির্ণয় কর, (যেখানে $x > 0$)
- (খ) (i)নং হতে $m$, $n$ ও $p$ এর মান নির্ণয় কর।
- (গ) (ii)নং হতে প্রথম $(p+q)$ পদের সমষ্টি নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
$2$, $x$ এবং $32$ ক্রমিক সমানুপাতী।
আমরা জানি, তিনটি রাশি $a, b, c$ ক্রমিক সমানুপাতী হলে, $\dfrac{a}{b} = \dfrac{b}{c}$ বা $b^2 = ac$ হয়।
প্রশ্নমতে,
$\dfrac{2}{x} = \dfrac{x}{32}$
বা, $x^2 = 2 \times 32$
বা, $x^2 = 64$
বা, $x = \pm \sqrt{64}$
$\therefore x = \pm 8$
যেহেতু প্রশ্নে দেওয়া আছে $x > 0$, তাই $x = -8$ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, $x = 8$। Answer
(খ) নং এর সমাধান
উদ্দীপক (i) হতে পাই, গুণোত্তর ধারাটি: $6+m+n+p+\dfrac{3}{8}$
এখানে,
ধারাটির প্রথম পদ, $a = 6$
ধরি, সাধারণ অনুপাত $= r$
আমরা জানি, গুণোত্তর ধারার $k$-তম পদ $= ar^{k-1}$
ধারাটিতে ৫ম পদ $= \dfrac{3}{8}$
প্রশ্নমতে,
$ar^{5-1} = \dfrac{3}{8}$
বা, $ar^4 = \dfrac{3}{8}$
বা, $6r^4 = \dfrac{3}{8}$ [$a = 6$ বসিয়ে]
বা, $r^4 = \dfrac{3}{8 \times 6}$
বা, $r^4 = \dfrac{1}{16}$
বা, $r^4 = \left(\dfrac{1}{2}\right)^4$
$\therefore r = \dfrac{1}{2}$
এখন $m, n, p$ এর মান নির্ণয় করি:
$m$ হলো ধারাটির ২য় পদ $\implies m = ar^{2-1} = ar = 6 \times \dfrac{1}{2} = 3$
$n$ হলো ধারাটির ৩য় পদ $\implies n = ar^{3-1} = ar^2 = 6 \times \left(\dfrac{1}{2}\right)^2 = 6 \times \dfrac{1}{4} = \dfrac{3}{2}$
$p$ হলো ধারাটির ৪র্থ পদ $\implies p = ar^{4-1} = ar^3 = 6 \times \left(\dfrac{1}{2}\right)^3 = 6 \times \dfrac{1}{8} = \dfrac{3}{4}$
সুতরাং, $m = 3$, $n = \dfrac{3}{2}$ এবং $p = \dfrac{3}{4}$। Answer
(গ) নং এর সমাধান
মনে করি, সমান্তর ধারার প্রথম পদ $= a$ এবং সাধারণ অন্তর $= d$
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2} \{2a+(n-1)d\}$
প্রশ্নমতে,
প্রথম $p$ পদের সমষ্টি, $S_p = q$
বা, $\dfrac{p}{2} \{2a+(p-1)d\} = q$
বা, $p \{2a+(p-1)d\} = 2q$
বা, $2ap + p(p-1)d = 2q$ ........ (i)
এবং প্রথম $q$ পদের সমষ্টি, $S_q = p$
বা, $\dfrac{q}{2} \{2a+(q-1)d\} = p$
বা, $q \{2a+(q-1)d\} = 2p$
বা, $2aq + q(q-1)d = 2p$ ........ (ii)
সমীকরণ (i) হতে (ii) বিয়োগ করে পাই,
$(2ap - 2aq) + \{p(p-1)d - q(q-1)d\} = 2q - 2p$
বা, $2a(p - q) + (p^2 - p - q^2 + q)d = 2(q - p)$
বা, $2a(p - q) + \{(p^2 - q^2) - (p - q)\}d = -2(p - q)$
বা, $2a(p - q) + \{(p + q)(p - q) - (p - q)\}d = -2(p - q)$
বা, $2a(p - q) + (p - q)(p + q - 1)d = -2(p - q)$
উভয়পক্ষকে $(p - q)$ দ্বারা ভাগ করে পাই, (যেহেতু $p \neq q$)
$2a + (p + q - 1)d = -2$ ........ (iii)
এখন, ধারাটির প্রথম $(p+q)$ পদের সমষ্টি,
$S_{p+q} = \dfrac{p+q}{2} \{2a + (p+q-1)d\}$
সমীকরণ (iii) হতে $\{2a + (p+q-1)d\}$ এর মান বসিয়ে পাই,
$S_{p+q} = \dfrac{p+q}{2} \times (-2)$
$= -(p+q)$
সুতরাং, ধারাটির প্রথম $(p+q)$ পদের সমষ্টি $-(p+q)$। Answer
Comments (0)