উপপাদ্য : বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।

History 📡 Page Views
Published
14-Dec-2025 | 11:43 PM
Total View
127
Last Updated
31-Dec-2025 | 07:32 PM
Today View
0

বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।


উপপাদ্য ১৮
মনে করি, $O$ বৃত্তের কেন্দ্র এবং $AB$ ও $CD$ বৃত্তের দুইটি সমান জ্যা।

প্রমাণ করতে হবে যে, $O$ থেকে $AB$ এবং $CD$ জ্যাদ্বয় সমদূরবর্তী।

অঙ্কন : $O$ থেকে $AB$ এবং $CD$ জ্যা এর উপর যথাক্রমে $OE$ এবং $OF$ লম্ব রেখাংশ আঁকি। $O$, $A$ এবং $O$, $C$ যোগ করি।

প্রমাণ :
ধাপ-১ : $OE \perp AB$ এবং $OF \perp CD$
সুতরাং, $AE=BE$ এবং $CF = DF$ [$\because$ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে]

$\therefore$ $AE=\frac12 AB$ এবং $CF=\frac12 CD$

ধাপ-২ : কিন্তু $AB=CD$ [ধরে নেয়া]

$\therefore AE = CF$

ধাপ-৩ : এখন $\triangle OAE$ এবং $\triangle OCF$ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে
অতিভুজ $OA =$ অতিভুজ $OC$ [উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ]
এবং
$AE=CF$ [ধাপ ২]
$\therefore$ $\triangle OAE \cong \triangle OCF$ [সমকোণী ত্রিভুজের অতিভুজ-বাহু সর্বসমতা উপপাদ্য]

$\therefore OE = OF$
ধাপ-৪ : কিন্তু $OE$ এবং $OF$ কেন্দ্র $O$ থেকে যথাক্রমে $AB$ জ্যা এবং $CD$ জ্যা এর দূরত্ব।

সুতরাং, $AB$ এবং $CD$ জ্যাদ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। (প্রমাণিত)

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৬ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৮ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১১ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৮ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২০ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২২ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৫ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৬ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৭ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৮ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৯ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩২ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩৫ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার