সসীম ধারা : অনুশীলনী-১৩.১ - সৃজনশীল - ১৩
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 313 words | 2 mins to read |
Total View 3 |
|
Last Updated 1 day ago |
Today View 1 |
১৩ $10+13+16+ \cdots +289$ একটি ধারা।
- (ক) ধারাটির দশম পদ কত?
- (খ) ধারাটির কোন পদ $199$?
- (গ) প্রদত্ত ধারার প্রথম $n$ পদের সমষ্টি $578$ হলে, $n$ এর মান নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
প্রদত্ত ধারাটি হলো: $10+13+16+ \cdots +289$
এটি একটি সমান্তর ধারা।
এখানে,
ধারাটির ১ম পদ, $a = 10$
সাধারণ অন্তর, $d = 13-10 = 3$
আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$
$\therefore$ ধারাটির ১০ম পদ $= 10+(10-1)3$
$= 10+9 \times 3$
$= 10+27$
$= 37$
সুতরাং, ধারাটির দশম পদ $37$। Answer
(খ) নং এর সমাধান
‘ক’ হতে পাই, ধারাটির ১ম পদ $a = 10$ এবং সাধারণ অন্তর $d = 3$
ধরি, ধারাটির $p$ তম পদ $= 199$
আমরা জানি, সমান্তর ধারার $p$ তম পদ $= a+(p-1)d$
প্রশ্নমতে,
$a+(p-1)d = 199$
বা, $10+(p-1)3 = 199$
বা, $(p-1)3 = 199 - 10$
বা, $(p-1)3 = 189$
বা, $p-1 = \dfrac{189}{3}$
বা, $p-1 = 63$
বা, $p = 63 + 1$
$\therefore p = 64$
সুতরাং, ধারাটির $64$ তম পদ $199$। Answer
(গ) নং এর সমাধান
‘ক’ হতে পাই, ধারাটির ১ম পদ $a = 10$ এবং সাধারণ অন্তর $d = 3$
দেওয়া আছে, প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = 578$
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\}$
প্রশ্নমতে,
$\dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\} = 578$
বা, $\dfrac{n}{2}\left\{2(10)+(n-1)3\right\} = 578$
বা, $\dfrac{n}{2}\left\{20+3n-3\right\} = 578$
বা, $\dfrac{n}{2}\left\{3n+17\right\} = 578$
বা, $n(3n+17) = 578 \times 2$
বা, $3n^2 + 17n = 1156$
বা, $3n^2 + 17n - 1156 = 0$
বা, $3n^2 + 68n - 51n - 1156 = 0$
বা, $n(3n + 68) - 17(3n + 68) = 0$
বা, $(n - 17)(3n + 68) = 0$
হয়,
$n - 17 = 0$
$\therefore n = 17$
অথবা,
$3n + 68 = 0$
বা, $3n = -68$
$\therefore n = -\dfrac{68}{3}$
যেহেতু পদসংখ্যা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, তাই $n = -\dfrac{68}{3}$ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, $n$ এর মান $17$। Answer
Comments (0)