পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ১১

Article Stats 💤 Page Views
Reading Effort
397 words | 3 mins to read
Total View
2
Last Updated
2 hours ago
Today View
0

১১ দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো:
70, 55, 30, 70, 80, 75, 100, 75, 85, 90, 35, 85, 45, 65, 55, 60, 50, 40, 45, 35, 80, 85, 95, 70, 60, 70, 75, 100, 40, 65, 95, 60, 40, 45, 55

  • (ক) উদ্দীপকের তথ্যের পরিসর নির্ণয় কর।
  • (খ) শ্রেণি ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণি তৈরি করে মধ্যক নির্ণয় কর।
  • (গ) প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত উপাত্তগুলো হতে পাই,

সর্বোচ্চ নম্বর $= 100$

সর্বনিম্ন নম্বর $= 30$


আমরা জানি,

উপাত্তের পরিসর $=$ (সর্বোচ্চ নম্বর $-$ সর্বনিম্ন নম্বর) $+ 1$

$= (100 - 30) + 1$

$= 70 + 1$

$= 71$


সুতরাং, নির্ণেয় পরিসর $71$। Answer


(খ) নং এর সমাধান

শ্রেণি ব্যবধান $6$ ধরে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি ট্যালি গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
30-35|||33
36-41|||33+3=6
42-47|||36+3=9
48-53|19+1=10
54-59|||310+3=13
60-65 |||| 5 13+5=18
66-71||||418+4=22
72-77|||322+3=25
78-83||225+2=27
84-89|||327+3=30
90-95|||330+3=33
96-101||233+2=35
মোট $n = 35$

এখানে, মোট গণসংখ্যা $n = 35$

অতএব, $\frac{n}{2} = \frac{35}{2} = 17.5$


যেহেতু, $17.5$ তম পদের অবস্থান $60-65$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $60-65$।

এখানে,

মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 59.5$

মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 13$

মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 5$

শ্রেণি ব্যবধান, $h = 6$


আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$

$= 59.5 + (17.5 - 13) \times \frac{6}{5}$

$= 59.5 + 4.5 \times 1.2$

$= 59.5 + 5.4$

$= 64.9$


সুতরাং, নির্ণেয় মধ্যক $64.9$। Answer


(গ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
30-3532.53-5-15
36-4138.53-4-12
42-4744.53-3-9
48-5350.51-2-2
54-5956.53-1-3
60-65 $a$ = 62.5 5 0 0
66-7168.5414
72-7774.5326
78-8380.5236
84-8986.53412
90-9592.53515
96-10198.52612
মোট $n = 35$ $\sum f_i u_i = 14$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 62.5$

শ্রেণিব্যবধান $h = 6$

মোট গণসংখ্যা $n = 35$

এবং কৃত্রিম বা ধাপ বিচ্যুতির সমষ্টি $\sum f_i u_i = 14$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় $\bar{x} = 62.5 + \left( \frac{14}{35} \right) \times 6$

$= 62.5 + \left( \frac{2}{5} \right) \times 6$

$= 62.5 + 0.4 \times 6$

$= 62.5 + 2.4$

$= 64.9$


সুতরাং, নির্ণেয় গড় $64.9$। Answer

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)