সম্পাদ্য ১১ : কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে।

Article Stats 📡 Page Views
Reading Effort
202 words | 2 mins to read
Total View
181
Last Updated
31-Dec-2025 | 07:45 PM
Today View
0

কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে।


সম্পাদ্য ১১

মনে করি, $ABC$ একটি ত্রিভুজ। এর বহির্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ, এমন একটি বৃত্ত আঁকতে হবে, যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে।


অঙ্কন : $AB$ ও $AC$ বাহুদ্বয়কে যথাক্রমে $D$ ও $F$ পর্যন্ত বর্ধিত করি। $\angle DBC$ ও $\angle FCB$ এর সদ্বিখণ্ডক $BM$ ও $CN$ আঁকি।


মনে করি, $E$ এদের ছেদবিন্দু। $E$ থেকে $BC$ এর ওপর $EH$ লম্ব আঁকি এবং মনে করি তা $BC$ কে $H$ বিন্দুতে ছেদ করে। $E$ কে কেন্দ্র করে $EH$ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি।


তাহলে, এই বৃত্তটিই নির্ণেয় বহির্বৃত্ত।


প্রমাণ : $E$ থেকে $BD$ ও $CF$ রেখাংশের ওপর যথাক্রমে $EG$ ও $EL$ লম্ব টানি। মনে করি, লম্বদ্বয় $BD$ ও $CF$ রেখাংশদ্বয়কে যথাক্রমে $G$ ও $L$ বিন্দুতে ছেদ করে।

$E$ বিন্দুটি $\angle DBC$ এর দ্বিখণ্ডকের ওপর অবস্থিত $\therefore EH=EG$


অনুরূপভাবে, $E$ বিন্দুটি $\angle FCB$ এর দ্বিখণ্ডকের ওপর অবস্থিত বলে $EH=EL$

$\therefore EH=EG=EL$


সুতরাং $E$ কে কেন্দ্র করে $EL$ এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত $H$, $G$ এবং $L$ বিন্দু নিয়ে যাবে।


আবার, $EH$, $EG$ ও $EL$ এর প্রান্তবিন্দুতে যথাক্রমে $BC$, $BD$ ও $CF$ রেখাংশ তিনটি লম্ব।


সুতরাং বৃত্তটি রেখাংশ তিনটিকে যথাক্রমে $H$, $G$ ও $L$ বিন্দু তিনটিতে স্পর্শ করে। অতএব, $HGL$ বৃত্তটিই $\triangle ABC$ এর বহির্বৃত্ত হবে।

Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ২ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৫ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৬ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৭ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৮ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার