সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ৬০

Article Stats 📡 Page Views
Reading Effort
295 words | 2 mins to read
Total View
3
Last Updated
7 hours ago
Today View
0

৬০ একটি সমান্তর ধারার ১ম পদ $5$ এবং সাধারণ অন্তর $6$।

  • (ক) ধারাটি নির্ণয় কর।
  • (খ) ধারাটির ১ম $n$ সংখ্যক পদের সমষ্টি $705$ হলে $n$ এর মান নির্ণয় কর।
  • (গ) ধারাটির সাধারণ অন্তরকে ১ম পদ এবং ১ম পদকে সাধারণ অনুপাত ধরে গঠিত গুণোত্তর ধারার ১ম $7$টি পদের সমষ্টি নির্ণয় কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

দেওয়া আছে,

সমান্তর ধারাটির প্রথম পদ, $a = 5$

সাধারণ অন্তর, $d = 6$


আমরা জানি, সমান্তর ধারার পদগুলো হয় $a, a+d, a+2d, a+3d, \cdots$


এখানে $a=5$ এবং $d=6$ বসিয়ে পাই,

২য় পদ $= a+d = 5+6 = 11$

৩য় পদ $= a+2d = 5+12 = 17$

৪র্থ পদ $= a+3d = 5+18 = 23$


সুতরাং, নির্ণেয় সমান্তর ধারাটি,

$5+11+17+23+ \cdots \cdots \cdots$ Answer


(খ) নং এর সমাধান

আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\{2a+(n-1)d\}$


$a=5$ ও $d=6$ বসিয়ে পাই,

$S_n = \dfrac{n}{2}\{2\times 5+(n-1)\times 6\}$

$= \dfrac{n}{2}(10+6n-6)$

$= \dfrac{n}{2}(6n+4)$

$= n(3n+2)$


প্রশ্নমতে,

$n(3n+2) = 705$

বা, $3n^2+2n-705=0$

বা, $3n^2+47n-45n-705=0$

বা, $n(3n+47)-15(3n+47)=0$

বা, $(3n+47)(n-15)=0$


হয়, $3n+47=0$

বা, $3n=-47$

$\therefore n=-\frac{47}{3}$


অথবা, $n-15=0$

$\therefore n=15$


যেহেতু $n$ একটি ধনাত্মক পূর্ণসংখ্যা (পদসংখ্যা ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না), তাই $n=-\dfrac{47}{3}$ গ্রহণযোগ্য নয়।


সুতরাং, $n = 15$। Answer


(গ) নং এর সমাধান

প্রশ্নমতে, সমান্তর ধারাটির সাধারণ অন্তরকে গুণোত্তর ধারার প্রথম পদ এবং সমান্তর ধারাটির প্রথম পদকে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ধরতে হবে।


(ক) হতে পাই, সমান্তর ধারাটির প্রথম পদ $= 5$ এবং সাধারণ অন্তর $= 6$।


সুতরাং গঠিত গুণোত্তর ধারার,

প্রথম পদ, $a = 6$

সাধারণ অনুপাত, $r = 5$


যেহেতু $r>1$, তাই আমরা জানি, গুণোত্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি,

$S_n = \dfrac{a(r^n-1)}{r-1}$


এখানে $n=7$ বসিয়ে পাই,

$S_7 = \dfrac{6(5^7-1)}{5-1}$

$= \dfrac{6(78125-1)}{4}$

$= \dfrac{6\times 78124}{4}$

$= \dfrac{468744}{4}$

$= 117186$


সুতরাং, গঠিত গুণোত্তর ধারাটির প্রথম $7$টি পদের সমষ্টি $117186$। Answer

Previous See All Next

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)