সসীম ধারা : অনুশীলনী-১৩.১ - সৃজনশীল - ৭
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 381 words | 3 mins to read |
Total View 2 |
|
Last Updated 5 hours ago |
Today View 1 |
৭ কোনো সমান্তর ধারার প্রথম পদ $7$ এবং সাধারণ অন্তর $9$
- (ক) $(-2)^n \dfrac{n}{2n+1}$ সাধারণ পদটির অনুক্রমগুলি লিখ।
- (খ) ধারাটির শেষ পদ $196$ হলে ধারাটির সমষ্টি নির্ণয় কর।
- (গ) ধারাটির $n$ সংখ্যক পদের সমষ্টি $4125$ হলে, $n$ এর মান নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে, সাধারণ পদ, $u_n = (-2)^n \dfrac{n}{2n+1}$
অনুক্রমটির প্রথম কয়েকটি পদ নির্ণয় করি:
$n=1$ হলে, ১ম পদ $= (-2)^1 \dfrac{1}{2(1)+1} = -2 \times \dfrac{1}{3} = -\dfrac{2}{3}$
$n=2$ হলে, ২য় পদ $= (-2)^2 \dfrac{2}{2(2)+1} = 4 \times \dfrac{2}{5} = \dfrac{8}{5}$
$n=3$ হলে, ৩য় পদ $= (-2)^3 \dfrac{3}{2(3)+1} = -8 \times \dfrac{3}{7} = -\dfrac{24}{7}$
$n=4$ হলে, ৪র্থ পদ $= (-2)^4 \dfrac{4}{2(4)+1} = 16 \times \dfrac{4}{9} = \dfrac{64}{9}$
সুতরাং, নির্ণেয় অনুক্রমটি হলো: $-\dfrac{2}{3}, \dfrac{8}{5}, -\dfrac{24}{7}, \dfrac{64}{9}, \cdots$ Answer
(খ) নং এর সমাধান
উদ্দীপক হতে পাই,
সমান্তর ধারার প্রথম পদ, $a = 7$
সাধারণ অন্তর, $d = 9$
ধরি, ধারাটির শেষ পদ (বা $n$ তম পদ) $= 196$
আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$
প্রশ্নমতে,
$a+(n-1)d = 196$
বা, $7+(n-1)9 = 196$
বা, $(n-1)9 = 196 - 7$
বা, $(n-1)9 = 189$
বা, $n-1 = \dfrac{189}{9}$
বা, $n-1 = 21$
বা, $n = 21 + 1$
$\therefore n = 22$
আমরা জানি, সমান্তর ধারার $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}(a + l)$ [যেখানে $l$ হলো শেষ পদ]
$\therefore$ ধারাটির সমষ্টি, $S_{22} = \dfrac{22}{2}(7 + 196)$
$= 11 \times 203$
$= 2233$
সুতরাং, ধারাটির সমষ্টি $2233$। Answer
(গ) নং এর সমাধান
উদ্দীপক হতে পাই, সমান্তর ধারার প্রথম পদ $a = 7$ এবং সাধারণ অন্তর $d = 9$
দেওয়া আছে, $n$ সংখ্যক পদের সমষ্টি, $S_n = 4125$
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\}$
প্রশ্নমতে,
$\dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\} = 4125$
বা, $\dfrac{n}{2}\left\{2 \cdot 7+(n-1)9\right\} = 4125$
বা, $\dfrac{n}{2}\left\{14+9n-9\right\} = 4125$
বা, $\dfrac{n}{2}\left\{9n+5\right\} = 4125$
বা, $n(9n+5) = 4125 \times 2$
বা, $9n^2 + 5n = 8250$
বা, $9n^2 + 5n - 8250 = 0$
বা, $9n^2 - 270n + 275n - 8250 = 0$
বা, $9n(n - 30) + 275(n - 30) = 0$
বা, $(n - 30)(9n + 275) = 0$
হয়,
$n - 30 = 0$
$\therefore n = 30$
অথবা,
$9n + 275 = 0$
$9n = -275$
বা, $n = -\dfrac{275}{9}$
যেহেতু পদসংখ্যা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, তাই $n = -\dfrac{275}{9}$ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, $n$ এর মান $30$। Answer
Comments (0)