সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ৩৪
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 430 words | 3 mins to read |
Total View 3 |
|
Last Updated 13 hours ago |
Today View 0 |
৩৪ একটি গুণোত্তর ধারার প্রথম পদ $a$, সাধারণ অনুপাত $r$, ধারাটির চতুর্থ পদ $-2$ এবং নবম পদ $8\sqrt2$.
- (ক) উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ কর।
- (খ) ধারাটির $11$তম পদ নির্ণয় কর।
- (গ) ধারাটি নির্ণয় করে সূত্রের সাহায্যে প্রথম $5$টি পদের সমষ্টি নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
গুণোত্তর ধারার প্রথম পদ $= a$
সাধারণ অনুপাত $= r$
আমরা জানি, গুণোত্তর ধারার $n$ তম পদ $= ar^{n-1}$
শর্তমতে,
৪র্থ পদ, $ar^{4-1} = -2$
বা, $ar^3 = -2$ -------- (i)
এবং ৯ম পদ, $ar^{9-1} = 8\sqrt2$
বা, $ar^8 = 8\sqrt2$ -------- (ii)
সুতরাং, নির্ণেয় সমীকরণ দুইটি হলো: $ar^3 = -2$ এবং $ar^8 = 8\sqrt2$। Answer
(খ) নং এর সমাধান
(ক) হতে প্রাপ্ত সমীকরণ,
$ar^3 = -2$ -------- (i)
$ar^8 = 8\sqrt2$ -------- (ii)
সমীকরণ (ii) কে (i) নং দ্বারা ভাগ করে পাই,
$\dfrac{ar^8}{ar^3} = \dfrac{8\sqrt2}{-2}$
বা, $r^5 = -4\sqrt2$
বা, $r^5 = - (\sqrt2)^4 \times \sqrt2$
বা, $r^5 = -(\sqrt2)^5$
বা, $r^5 = (-\sqrt2)^5$
$\therefore r = -\sqrt2$
আমাদের ধারাটির $11$ তম পদ নির্ণয় করতে হবে।
$11$ তম পদ $= ar^{11-1} = ar^{10}$
একে আমরা লিখতে পারি,
$ar^{10} = ar^8 \times r^2$
$= 8\sqrt2 \times (-\sqrt2)^2$ [(ii) নং হতে $ar^8 = 8\sqrt2$ এবং $r$ এর মান বসিয়ে]
$= 8\sqrt2 \times 2$
$= 16\sqrt2$
সুতরাং, ধারাটির $11$ তম পদ $16\sqrt2$। Answer
(গ) নং এর সমাধান
(খ) হতে পাই, সাধারণ অনুপাত $r = -\sqrt2 < 1$
$r$ এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
$a(-\sqrt2)^3 = -2$
বা, $a(-2\sqrt2) = -2$
বা, $a = \dfrac{-2}{-2\sqrt2}$
$\therefore a = \dfrac{1}{\sqrt2}$
অতএব, নির্ণেয় গুণোত্তর ধারাটি: $a + ar + ar^2 + \cdots \cdots$
$= \dfrac{1}{\sqrt2} + \left\{ \dfrac{1}{\sqrt2} \times (-\sqrt2) \right\} + \left\{ \dfrac{1}{\sqrt2} \times (-\sqrt2)^2 \right\} + \cdots \cdots$
$= \dfrac{1}{\sqrt2} - 1 + \dfrac{2}{\sqrt2} - \cdots \cdots$
$= \dfrac{1}{\sqrt2} - 1 + \sqrt2 - \cdots \cdots$
এখন, ধারাটির প্রথম $5$টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে।
যেহেতু $r < 1$, তাই সমষ্টির সূত্র $S_n = \dfrac{a(1 - r^n)}{1 - r}$
$\therefore$ প্রথম $5$টি পদের সমষ্টি, $S_5 = \dfrac{a(1 - r^5)}{1 - r}$
$= \dfrac{\dfrac{1}{\sqrt2} \{1 - (-\sqrt2)^5\}}{1 - (-\sqrt2)}$
$= \dfrac{\dfrac{1}{\sqrt2} \{1 - (-4\sqrt2)\}}{1 + \sqrt2}$
$= \dfrac{\dfrac{1}{\sqrt2} (1 + 4\sqrt2)}{1 + \sqrt2}$
$= \dfrac{1 + 4\sqrt2}{\sqrt2(1 + \sqrt2)}$
$= \dfrac{1 + 4\sqrt2}{\sqrt2 + 2}$
ভগ্নাংশের হর ও লবকে $(2 - \sqrt2)$ দ্বারা গুণ করে পাই,
$= \dfrac{(1 + 4\sqrt2)(2 - \sqrt2)}{(2 + \sqrt2)(2 - \sqrt2)}$
$= \dfrac{2 - \sqrt2 + 8\sqrt2 - 4(2)}{2^2 - (\sqrt2)^2}$
$= \dfrac{2 + 7\sqrt2 - 8}{4 - 2}$
$= \dfrac{7\sqrt2 - 6}{2}$
সুতরাং, নির্ণেয় ধারাটি $\dfrac{1}{\sqrt2} - 1 + \sqrt2 - \cdots \cdots$ এবং প্রথম $5$টি পদের সমষ্টি $\dfrac{7\sqrt2 - 6}{2}$। Answer
Comments (0)