গণিত : সরল মুনাফা সমস্যা সমাধান : ৫১ - ৭৫

History 📡 Page Views
Published
01-Apr-2025 | 07:03 AM
Total View
233
Last Updated
31-Dec-2025 | 08:06 PM
Today View
0
Simple & Compound Interest Problem Solve
গাণিতিক যুক্তি
সরল মুনাফা
পার্ট - ৩

 ১.৫.SI-৫১  শতকরা বার্ষিক $8$ টাকা হার মুনাফায় $2500$ টাকার $4$ বছরের যত মুনাফা হয়, শতকরা বার্ষিক $10$ টাকা হার মুনাফায় $2000$ টাকা বিনিয়োগে তত টাকা মুনাফা পেতে কত বছর লাগবে?

(ক) $3$ বছর

(খ) $4$ বছর

(গ) $5$ বছর

(ঘ) $6$ বছর

সমাধান

উত্তর : (খ) ৪ বছর

প্রথম অংশে, আসল $(P)=2500$ টাকা, সময় $(n)=4$ বছর, মুনাফার হার $(r)=8\%$, মুনাফা $(I)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা


$=2500 \times 4 \times 8 \times \frac{1}{100}$

$=800$ টাকা


প্রশ্নমতে, প্রথম অংশের মুনাফা ও দ্বিতীয় অংশের মুনাফা সমান। অর্থাৎ দ্বিতীয় অংশের মুনাফাও $(I)=800$ টাকা।

দেওয়া আছে, দ্বিতীয় অংশে আসল $(P)=2000$ টাকা, মুনাফার হার $(r)=10\%$, সময় $(n)$ কত বছর নির্ণয় করতে হবে।


আমরা জানি, সময় $(n) = \frac{I}{Pr} \times 100$ বছর


$=\frac{800}{2000 \times 10} \times 100$

$=4$ বছর


বিকল্প সমাধান:

ধরি, দ্বিতীয় অংশের সময় $x$ বছর


দেওয়া আছে, প্রথম অংশের মুনাফা = দ্বিতীয় অংশের মুনাফা


আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা


সুতরাং,

$2500 \times 4 \times 8 \times \frac{1}{100} = 2000 \times x \times 10 \times \frac{1}{100}$

বা, $800 = 20000x \times \frac{1}{100}$

বা, $800 = 200x$

বা, $\frac{800}{200}=x$

বা, $4=x$

$\therefore x=4$


অর্থাৎ, দ্বিতীয় অংশের সময় $x=4$ বছর।

Practice More
  • বার্ষিক $3\%$ হার সুদে $250$ টাকায় $6$ বছরের যত সুদ হয়, বার্ষিক $5\%$ হার সুদে কত বছরে $225$ টাকার তত সুদ হবে?$4$ বছর

 ১.৫.SI-৫২  $6\%$ সরল মুনাফায় $8,000$ টাকা বিনিয়োগে $5$ বছরে যে মুনাফা হয়, কোন সরল মুনাফা হারে বিনিয়োগ $10,000$ টাকায় $3$ বছরে সেই মুনাফা হবে?

(ক) $10\%$

(খ) $12\%$

(গ) $9\%$

(ঘ) $8\%$

সমাধান

উত্তর : (ঘ) $8\%$

প্রথম অংশে, আসল $(P)=8000$ টাকা, সময় $(n)=5$ বছর, মুনাফার হার $(r)=6\%$, মুনাফা $(I)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা


$=8000 \times 5 \times 6 \times \frac{1}{100}$

$=2400$ টাকা


প্রশ্নমতে, প্রথম অংশের মুনাফা ও দ্বিতীয় অংশের মুনাফা সমান। অর্থাৎ দ্বিতীয় অংশের মুনাফাও $(I)=2400$ টাকা।

দেওয়া আছে, দ্বিতীয় অংশে আসল $(P)=10000$ টাকা, সময় $(n)=3$ বছর, মুনাফার হার $(r)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, মুনাফার হার $(r) = \frac{I}{Pn} \times 100$


$=\frac{2400}{10000 \times 3} \times 100$

$=8$


অর্থাৎ মুনাফার হার $(r)=8\%$


বিকল্প সমাধান:

ধরি, দ্বিতীয় অংশের মুনাফার হার $x\%$


দেওয়া আছে, প্রথম অংশের মুনাফা = দ্বিতীয় অংশের মুনাফা


আমরা জানি, মুনাফা $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা


সুতরাং,

$8000 \times 5 \times 6 \times \frac{1}{100} = 10000 \times 3 \times x \times \frac{1}{100}$

বা, $2400 = 30000x \times \frac{1}{100}$

বা, $2400 = 300x$

বা, $\frac{2400}{300}=x$

বা, $8=x$

$\therefore x=8$


অর্থাৎ, দ্বিতীয় অংশের মুনাফার হার $x\%=8\%$

Practice More
  • $4\%$ সরল মুনাফায় $6,000$ টাকা বিনিয়োগে $5$ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে $10,000$ টাকায় $3$ বছরে ঐ মুনাফা হবে?$4\%$

 ১.৫.SI-৫৩  $650$ টাকা যে হার সুদে $4$ বছরে সুদে আসলে $806$ টাকা হয় ঐ একই হার সুদে কত টাকা $5$ বছরে সুদ আসলে $1040$ টাকা হবে?

(ক) $500$ টাকা

(খ) $600$ টাকা

(গ) $700$ টাকা

(ঘ) $800$ টাকা

সমাধান

উত্তর : (ঘ) $800$ টাকা

প্রথম অংশে, আসল $(P)=650$ টাকা, সময় $(n)=4$ বছর, সুদ $(I)$ = সুদাসল থেকে বাদ আসল = $806-650=156$ টাকা, সুদের হার $(r)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, সুদের হার $(r) = \frac{I}{Pn} \times 100$


$=\frac{156}{650 \times 4} \times 100$

$=6$


অর্থাৎ সুদের হার $(r)=6\%$


প্রশ্নমতে, প্রথম অংশের সুদের হার ও দ্বিতীয় অংশের সুদের হার সমান। অর্থাৎ দ্বিতীয় অংশেরও সুদের হার $(r)=6\%$


ধরি, দ্বিতীয় অংশের আসল $(P)=x$ টাকা

দেওয়া আছে, দ্বিতীয় অংশে সময় $(n)=5$ বছর, সুদাসল $(C)=1040$ সুতরাং সুদ $(I)$ = সুদাসল-আসল = $(C-P)=(1040-x)$ টাকা, $x$ এর মান বা আসল নির্ণয় করতে হবে


আমরা জানি, সুদ $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা


সুতরাং,

$x \times 5 \times 6 \times \frac{1}{100} = (1040-x)$

বা, $30x \times \frac{1}{100} = (1040-x)$

বা, $\frac{3x}{10} = (1040-x)$

বা, $3x=10(1040-x)$

বা, $3x=10400-10x$

বা, $3x+10x=10400$

বা, $13x=10400$

বা, $x=\frac{10400}{13}$

$\therefore x=800$


অর্থাৎ, দ্বিতীয় অংশের আসল $(P)=x=800$ টাকা


বিকল্প সমাধান:

প্রথম অংশে, আসল $(P)=650$ টাকা, সময় $(n)=4$ বছর, সুদ $(I)$ = সুদাসল থেকে বাদ আসল বা $(C-P)=806-650=156$ টাকা, সুদের হার $(r)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, সুদের হার $(r) = \frac{I}{Pn} \times 100$


$=\frac{156}{650 \times 4} \times 100$

$=6$


অর্থাৎ সুদের হার $(r)=6\%$


প্রশ্নমতে, প্রথম অংশের সুদের হার ও দ্বিতীয় অংশের সুদের হার সমান। অর্থাৎ দ্বিতীয় অংশেরও সুদের হার $(r)=6\%$


ধরি, দ্বিতীয় অংশের আসল $100$ টাকা

দেওয়া আছে, দ্বিতীয় অংশে সময় $(n)=5$ বছর

তাহলে, দ্বিতীয় অংশের সুদ হবে $(I)=Pnr \times \frac{1}{100}$ $=100 \times 5 \times 6 \times \frac{1}{100}$ $=30$ টাকা

এবং সুদাসল=সুদ+আসল$=100+30=130$ টাকা।


$130$ টাকা সুদাসল হলে, আসল $100$ টাকা

$1$ টাকা সুদাসল হলে, আসল $\frac{100}{130}$ টাকা

$1040$ টাকা সুদাসল হলে, আসল $\frac{100 \times 1040}{130}$ টাকা $=800$ টাকা


অর্থাৎ, দ্বিতীয় অংশের আসল $800$ টাকা


 ১.৫.SI-৫৪  $330$ টাকা $3$ বছরে সুদে আসলে $429$ টাকা হয়, ঐ একই হার সুদে $650$ টাকা $5$ বছর পরে সুদে আসলে কত টাকা হবে?

(ক) $825$ টাকা

(খ) $875$ টাকা

(গ) $900$ টাকা

(ঘ) $975$ টাকা

সমাধান

উত্তর : (ঘ) $975$ টাকা

প্রথম অংশে, আসল $(P)=330$ টাকা, সময় $(n)=3$ বছর, সুদ $(I)$ = সুদাসল-আসল = $429-330=99$ টাকা, সুদের হার $(r)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, সুদের হার $(r) = \frac{I}{Pn} \times 100$


$=\frac{99}{330 \times 3} \times 100$

$=10$


অর্থাৎ সুদের হার $(r)=10\%$


প্রশ্নমতে, প্রথম অংশের সুদের হার ও দ্বিতীয় অংশের সুদের হার সমান। অর্থাৎ দ্বিতীয় অংশেরও সুদের হার $(r)=10\%$


ধরি, দ্বিতীয় অংশের সুদাসল $x$ টাকা

দেওয়া আছে, দ্বিতীয় অংশের সময় $(n)=5$ বছর, এবং আসল $(P)=650$ টাকা, সুতরাং সুদ $(I)=$সুদাল-আসল$=(x-650)$ টাকা, $x$ এর মান বা সুদাসল নির্ণয় করতে হবে।


আমরা জানি, সুদ $(I) = Pnr \times \frac{1}{100}$ টাকা


সুতরাং,

$650 \times 5 \times 10 \times \frac{1}{100} = (x-650)$

বা, $32500 \times \frac{1}{100} = x-650$

বা, $325 = x-650$

বা, $x-650=325$

বা, $x=325+650$

$\therefore x=975$


অর্থাৎ, দ্বিতীয় অংশের সুদাসল $x=975$ টাকা


বিকল্প সমাধান:

প্রথম অংশে, আসল $(P)=330$ টাকা, সময় $(n)=3$ বছর, সুদ $(I)$ = সুদাসল-আসল = $429-330=99$ টাকা, সুদের হার $(r)$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, সুদের হার $(r) = \frac{I}{Pn} \times 100$


$=\frac{99}{330 \times 3} \times 100$

$=10$


অর্থাৎ সুদের হার $(r)=10\%$


প্রশ্নমতে, প্রথম অংশের সুদের হার ও দ্বিতীয় অংশের সুদের হার সমান। অর্থাৎ দ্বিতীয় অংশেরও সুদের হার $(r)=10\%$


দেওয়া আছে, দ্বিতীয় অংশের, আসল $(P)=650$ টাকা, সময় $(n)=5$ বছর, সুদ $(I)$ নির্ণয় করার পর সুদাসল $(C)=P+I$ নির্ণয় করতে হবে।


আমরা জানি, সুদ $(I) = Pnr \times \frac{1}{100}$

$=650 \times 5 \times 10 \times \frac{1}{100}$ টাকা

$=325$


সুতরাং, সুদাসল = সুদ + আসল বা $(C)=P+I$ বা $650+325=975$ টাকা


- ৩ -

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৩ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার