উপপাদ্য : বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।

Article Stats 📡 Page Views
Reading Effort
142 words | 1 min to read
Total View
131
Last Updated
31-Dec-2025 | 07:33 PM
Today View
0

বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।


উপপাদ্য ২০
মনে করি, $O$ বৃত্তের কেন্দ্র এবং $AB$ ও $CD$ দুইটি জ্যা। $O$ থেকে $AB$ ও $CD$ এর উপর যথাক্রমে $OE$ ও $OF$ লম্ব। তাহলে $OE$ ও $OF$ কেন্দ্র থেকে যথাক্রমে $AB$ ও $CD$ জ্যা এর দূরত্ব নির্দেশ করে।

$OE=OF$ হলে প্রমাণ করতে হবে যে, $AB=CD$

অঙ্কন : $O$, $A$ ও $O$, $C$ যোগ করি।

প্রমাণ :
ধাপ-১: যেহেতু $OE \perp AB$ ও $OF \perp CD$
সুতরাং, $\angle OEA = \angle OFC =$ এক সমকোণ।

ধাপ-২: এখন, $\triangle OAE$ এবং $\triangle OCF$ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে
অতিভুজ $OA$ $=$ অতিভুজ $OC$ [উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ]
এবং
$OE=OF$ [ধরে নেয়া]
$\therefore \triangle OAE \cong \triangle OCF$ [সমকোণী ত্রিভুজের অতিভুজ-বাহু সর্বসমতা উপপাদ্য]

$\therefore AE=CF$

ধাপ-৩: $AE=\frac12AB$ এবং $CF=\frac12CD$ [$\therefore$ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে]

ধাপ-৪: সুতরাং $\frac12AB=\frac12CD$
অর্থাৎ, $AB=CD$ (প্রমাণিত)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা