সম্পাদ্য ১০ : কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে।

Article Stats 📡 Page Views
Reading Effort
200 words | 2 mins to read
Total View
185
Last Updated
31-Dec-2025 | 07:44 PM
Today View
4

কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে।


সম্পাদ্য ১০

মনে করি, $ABC$ একটি ত্রিভুজ। এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ, $\angle ABC$ এর ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে, যা $BC$, $CA$ ও $AB$ বাহু তিনটির প্রত্যেকটিকে স্পর্শ করে।


অঙ্কন : $\angle ABC$ ও $\angle ACB$ এর সমদ্বিখণ্ডক যথাক্রমে $BL$ ও $CM$ আঁকি। মনে করি, তারা $O$ বিন্দুতে ছেদ করে। $O$ থেকে $BC$ এর ওপর $OD$ লম্ব আঁকি এবং মনে করি, তা $BC$ কে $D$ বিন্দুতে ছেদ করে। $O$ কে কেন্দ্র করে $OD$ এর সমান ব্যসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে, এই বৃত্তটিই নির্ণেয় অন্তর্বৃত্ত।


প্রমাণ : $O$ থেকে $AC$ ও $AB$ এর ওপর যথাক্রমে $OE$ ও $OF$ লম্ব টানি। মনে করি, লম্বদ্বয় বাহুদ্বয়কে যথাক্রমে $E$ ও $F$ বিন্দুতে ছেদ করে।


$O$ বিন্দু $\angle ABC$ এর দ্বিখণ্ডকের ওপর অবস্থিত।

$\therefore OF=OD$ বাহু।


অনুরূপভাবে, $O$ বিন্দু $\angle ACB$ এর দ্বিখণ্ডকের ওপর অবস্থিত বলে $OE=OD$

$\therefore OD=OE=OF$


সুতরাং $O$ কে কেন্দ্র করে $OD$ এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে তা $D$, $E$ ও $F$ বিন্দু দিয়ে যাবে।


আবার, $OD$, $OE$ ও $OF$ এর প্রান্তবিন্দুতে যথাক্রমে $BC$, $AC$ ও $AB$ লম্ব।


সুতরাং বৃত্তটি $\triangle ABC$ এর ভিতরে থেকে এর বাহু তিনটিকে যথাক্রমে $D$, $E$ ও $F$ বিন্দুতে স্পর্শ করে।


অতএব, $DEF$ বৃত্তটিই $\triangle ABC$ এর অন্তর্বৃত্ত হবে।

Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ২ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৫ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৬ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৭ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৮ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার