সাম্প্রতিক ক্রিকেট নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
211 words | 2 mins to read
Total View
16.6K
Last Updated
12-Nov-2021 | 08:49 AM
Today View
0
সাম্প্রতিক ক্রিকেট নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


রাহেল : দোস্ত, বাংলাদেশ কি খেলাড়া খেলতাছে; একবার ভাব!

রাজিব : তুই ঠিকই বলেছিস; সত্যিই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু শুধু দেশের মাটিতে ভালো খেললে তো হবে না, বিদেশেও ভালো খেলতে হবে।

রাহেল : এইডা তুই কি কইলি দোস্ত? গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ তো অনেক ভালো খেলছে।

রাজিব : তা ঠিক, ইংল্যান্ডের মতো বড় দলকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছে।

রাহেল : আর এবারের এশিয়া কাপে কি হইল তুই ক?

রাজিব : হুঁ, যদিও খেলাটা দেশের মাটিতে হয়েছে তবুও বাংলাদেশের পারফরমেন্স ছিল দুর্দান্ত।

রাহেল : পাকিস্তান, শ্রীলঙ্কারে তো নাকানি-চুবানি খাওয়াইছে বাংলাদেশ; ভারতরেও কিন্তু বহুত কষ্ট করতে হইছে জিততে।

রাজিব : ঠিকই বলেছিস; দিন দিন বাংলাদেশের ক্রিকেট কিন্তু বিশ্বমানের হচ্ছে ।

রাহেল : হু, আমাগো সাকিব তো কত্তদিন এক নাম্বার অলরাউন্ডার ছিল।

রাজিব : সত্যিই সাকিব আমাদের গর্ব, তবে ওকে আরো পেশাদার হতে হবে। আমাদের নতুন ক্রিকেটাররা ওকে দেখেই শিখবে ।

রাহেল : আর মুস্তাফিজ? ওর নাম তো কাটার মাস্টার হইছে।

রাজিব : মুস্তাফিজের বোলিং সত্যিই অসাধারণ। আর ব্যাটে সৌম্য, তামিমও খুব ভালো রান পাচ্ছে।

রাহেল : যেকোনো দ্যাশের বলাররা এখন ওগো সামনে বল করতে ভয় পায়।

রাজিব : কিন্তু এই ফর্ম ওদের ধরে রাখতে হবে এবং ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। কারণ ধারবাহিকভাবে ভালো খেলাই ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রাহেল : হু, তুই ঠিকই কইছস।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (6)

Arpa 10-Jan-2026 | 01:08:07 AM

আঞ্চলিক ভাষা ব্যবহার করা যায়না

Guest 10-Oct-2025 | 04:54:41 PM

আঞ্চলিক ভাষা ব্যবহার করা যায়?

Guest 02-Dec-2024 | 02:25:05 PM

apnare karone onk sohuje amra pora gula hater kase peye jai
Tnx you very much for helping us

Guest 08-May-2023 | 12:24:31 PM

Premature marriage বিষয়ে কোনো সংলাপ হবে?

Guest 07-Nov-2022 | 09:41:43 AM

Thnx 🙂

Guest 24-Oct-2022 | 01:22:53 AM

অসাধারন

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা