৯ম শ্রেণি : গণিত : ৭ম সপ্তাহ : অ্যাসাইনমেন্ট : ২০২১

History 💤 Page Views
Published
19-Jun-2021 | 07:48 PM
Total View
2.7K
Last Updated
17-Feb-2026 | 01:53 PM
Today View
0
৯ম শ্রেণি : গণিত : ৭ম সপ্তাহ

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কোনো এলাকার একটি যুবসংঘ, অসহায় $100$  টি পরিবারের এক সপ্তাহ চলার মতো খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্দেশ্যে $2,10,000$ টাকার একটি বাজেট প্রণয়ন করলো। তাই প্রত্যেক সদস্য সমান চাঁদা প্রদান করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু চাঁদা দেওয়ার সময় $10$ জন সদস্য চাঁদা দিতে ব্যর্থ হলেন। ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণ $50$ টাকা করে বেড়ে গেল।

নিচের ধাপগুলো সমাধান কর :
ধাপ ১ । যুবসংঘের সকল সদস্য চাঁদা প্রদান করলে, সদস্য সংখ্যাকে $x$ এবং সদস্যদের মাথাপিছু চাঁদার পরিমাণকে $a$ ধরে মোট চাঁদার পরিমাণকে $x$ এর মাধ্যমে প্রকাশ কর।
ধাপ ২। $10$ জন সদস্য চাঁদা না দেওয়ার ফলে মোট চাঁদার পরিমাণকে $x$ এর মাধ্যমে প্রকাশ কর।
ধাপ ৩। ঐ যুবসংঘ সদস্যদের প্রত্যেকের মাথাপিছু চাঁদার পরিমাণ নির্ণয় কর।
ধাপ ৪। প্রত্যেক পরিবারের জন্য ‍যুবসংঘের দেওয়া খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উদ্দীপকে উল্লিখিত সময়ের জন্য পর্যাপ্ত কী না? ব্যাখ্যা কর।

নমুনা সমাধান

ধপ - ১
দেওয়া আছে,
যুবসংঘের মোট সদস্য সংখ্যা   $x$ জন
এবং প্রত্যেক সদস্যদের মাথাপিছু চাঁদার পরিমাণ = $a$ টাকা
মোট চাঁদার পরিমাণ, $ax = 210000$ টাকা
সুতরাং, যুবসংঘের সকল সদস্য চাঁদা প্রদান করলে মোট চাঁদার পরিমাণকে $x$ দ্বারা প্রকাশ করা হলো।

ধাপ- ২
যুবসংজ্ঞের মোট সদস্য সংখ্যা $x$ জন

১নং ধাপ হতে পাই,
      $ax = 210000$ টাকা
বা, $a = \frac{210000}x$

$10$ জন সদস্য চাঁদা না দেওয়ার ফলে চাঁদা প্রদানকারীর সংখ্যা হবে = $(x -10)$ জন
এবং জন প্রতি চাঁদা হবে = $(a + 50)$ টাকা

প্রশ্নমতে,
$\;\;\;\left(x-10\right)\left(a+10\right)=210000$

বা, $ax+50x-10a-500=210000$

বা, $\left(\frac{210000}x\right)x+50x-10\left(\frac{210000}x\right)-500=210000$ [ $a = \frac{210000}x$ বসিয়ে ]

বা, $210000+50x-\frac{2100000}x-500-210000=0$

বা, $50x-\frac{2100000}x-500=0$

বা, $\frac{50x^2-2100000-500x}x=0$

বা, $\frac{50\left(x^2-42000-10x\right)}x=0$

বা, $x^2-10x-42000=0\times\frac x{50}$

∴ $x^2-10x-42000)=0$


সুতরাং, $10$ জন সদস্য চাঁদা না দেওয়ার ফলে মোট চাঁদার পরিমাণকে $x$ এর মাধ্যমে প্রকাশ করা হলো।

ধাপ- ৩
২নং ধাপ হতে পাই,
$a = \frac{210000}x$

এবং,
      $x^2 - 10x -42000=0$

বা, $x^2-210x+200x-42000=0$

বা, $x\left(x-210\right)+200\left(x-210\right)=0$

বা, $\left(x+200\right)\left(x-210\right)=0$


হয়,
  $x+200=0$
∴ $x=-200$

অথবা,
   $x-210=0$
∴ $x=210$

যেহেতু সদস্য সংখ্যা ঋনাত্মক হতে পারেনা তাই $x$ এর মান $-200$ গ্রহণযোগ্য নয়।

সুতরাং যুবসংঘের সদস্য সংখ্যা = $210$

যুবসংঘের সদস্যদের প্রত্যেকের মাথাপিছু চাঁদার পরিমাণ,
     $a = \frac{210000}x$ টাকা
বা, $a = \frac{210000}{210}$ টাকা
বা, $a=1000$ টাকা

সুতরাং, যুবসংঘের সদস্যদের প্রত্যেকের মাথাপিছু চাঁদার পরিমাণ $1000$ টাকা।

ধাপ- ৪
কোভিড - ১৯  মহামারী পরিস্থিতিতে একটি এলাকার যুবসংঘ ১টি পরিবারের একসপ্তাহ চলার জন্য $\frac{210000}{100}=2100$ টাকার খাদ্য ও নিত্ত প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা করে। একটি পরিবারের 4 বা 5 জন সদস্যদের জন্য $2,100$ টাকার খাদ্য সামগ্রী যথেষ্ট বলা যায়।


আরো দেখুন :

৭ম সপ্তাহের নমুনা সমাধান :

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Silence 19-Aug-2021 | 02:12:03 PM

উত্তর লেখায় কিছু ভুল আছে

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৩ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার