ত্রিকোণমিতিক অনুপাত : অনুশীলনী-৯ - সৃজনশীল - ৪৬

Article Stats 💤 Page Views
Reading Effort
433 words | 3 mins to read
Total View
2
Last Updated
13 hours ago
Today View
2

৪৬ $a = \sin \theta$, $b = \cos \theta$ এবং $A = 30^\circ$

  • (ক) $(\cos A - \sin A)$ এর মান নির্ণয় কর।
  • (খ) $a^2 + a^4 = 1$ হলে, উদ্দীপকের সাহায্যে প্রমাণ কর যে, $\left( \frac{a}{b} \right)^4 - \left( \frac{a}{b} \right)^2 = 1$
  • (গ) সমাধান কর: $\sqrt2 a^2 - \left( 1+ \sqrt2 \right)a + 1 = 0$, যখন $0^\circ \le \theta \le 90^\circ$
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

দেওয়া আছে,

$A = 30^\circ$


প্রদত্ত রাশি $= \cos A - \sin A$


$A$ এর মান বসিয়ে পাই,

$= \cos 30^\circ - \sin 30^\circ$


আমরা জানি, $\cos 30^\circ = \frac{\sqrt{3}}{2}$ এবং $\sin 30^\circ = \frac{1}{2}$

$= \frac{\sqrt{3}}{2} - \frac{1}{2}$


লসাগু করে পাই,

$= \frac{\sqrt{3} - 1}{2}$


সুতরাং, নির্ণেয় মান $\frac{\sqrt{3} - 1}{2}$। Answer


(খ) নং এর সমাধান

দেওয়া আছে,

$a = \sin \theta$ এবং $b = \cos \theta$


আবার দেওয়া আছে,

$a^2 + a^4 = 1$


$a$ এর মান বসিয়ে পাই,

বা, $\sin^2 \theta + \sin^4 \theta = 1$

বা, $\sin^4 \theta = 1 - \sin^2 \theta$


আমরা জানি, $1 - \sin^2 \theta = \cos^2 \theta$

বা, $\sin^4 \theta = \cos^2 \theta$ ........ (i)


বামপক্ষ $= \left( \frac{a}{b} \right)^4 - \left( \frac{a}{b} \right)^2$

$= \frac{a^4}{b^4} - \frac{a^2}{b^2}$


$a$ ও $b$ এর মান বসিয়ে পাই,

$= \frac{\sin^4 \theta}{\cos^4 \theta} - \frac{\sin^2 \theta}{\cos^2 \theta}$


সমীকরণ (i) হতে মান বসিয়ে পাই,

$= \frac{\cos^2 \theta}{\cos^4 \theta} - \frac{\sin^2 \theta}{\cos^2 \theta}$

$= \frac{1}{\cos^2 \theta} - \frac{\sin^2 \theta}{\cos^2 \theta}$


লসাগু করে পাই,

$= \frac{1 - \sin^2 \theta}{\cos^2 \theta}$

$= \frac{\cos^2 \theta}{\cos^2 \theta}$

$= 1$

$=$ ডানপক্ষ


সুতরাং, প্রমাণ হলো যে, $\left( \frac{a}{b} \right)^4 - \left( \frac{a}{b} \right)^2 = 1$। Proved


(গ) নং এর সমাধান

দেওয়া আছে,

$a = \sin \theta$


প্রদত্ত সমীকরণ,

$\sqrt{2} a^2 - \left( 1+ \sqrt{2} \right)a + 1 = 0$


$a$ এর মান বসিয়ে পাই,

বা, $\sqrt{2} \sin^2 \theta - (1 + \sqrt{2}) \sin \theta + 1 = 0$

বা, $\sqrt{2} \sin^2 \theta - \sin \theta - \sqrt{2} \sin \theta + 1 = 0$


কমন নিয়ে পাই,

বা, $\sin \theta (\sqrt{2} \sin \theta - 1) - 1 (\sqrt{2} \sin \theta - 1) = 0$

বা, $(\sqrt{2} \sin \theta - 1)(\sin \theta - 1) = 0$


হয়,

$\sqrt{2} \sin \theta - 1 = 0$

বা, $\sqrt{2} \sin \theta = 1$

বা, $\sin \theta = \frac{1}{\sqrt{2}}$

বা, $\sin \theta = \sin 45^\circ$

$\therefore \theta = 45^\circ$


অথবা,

$\sin \theta - 1 = 0$

বা, $\sin \theta = 1$

বা, $\sin \theta = \sin 90^\circ$

$\therefore \theta = 90^\circ$


যেহেতু শর্ত দেওয়া আছে, $0^\circ \le \theta \le 90^\circ$, তাই উভয় মানই গ্রহণযোগ্য।


সুতরাং, নির্ণেয় সমাধান $\theta = 45^\circ, 90^\circ$। Answer

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)