পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৮

Article Stats 📡 Page Views
Reading Effort
367 words | 3 mins to read
Total View
2
Last Updated
1 hour ago
Today View
2

দশম শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

ওজন (কেজি) 45-49 50-54 55-59 60-64 65-69 70-74
শিক্ষার্থীর সংখ্যা 6 9 17 12 10 6
  • (ক) মধ্যক শ্রেণির নিম্নসীমা নির্ণয় কর।
  • (খ) সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) সারণি হতে বিবরণসহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

মধ্যক শ্রেণি নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

ওজন (কেজি) গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
45-4966
50-5496+9=15
55-59 17 15+17=32
60-641232+12=44
65-691044+10=54
70-74654+6=60

এখানে, মোট গণসংখ্যা $n = 60$

অতএব, $\frac{n}{2} = \frac{60}{2} = 30$


যেহেতু, $30$ তম পদের অবস্থান $55-59$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $55-59$।

এই মধ্যক শ্রেণির নিম্নসীমা হলো $55$।


সুতরাং, নির্ণেয় মধ্যক শ্রেণির নিম্নসীমা $55$। Answer


(খ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

ওজন (কেজি) শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
45-49476-2-12
50-54529-1-9
55-59 $a$ = 57 17 0 0
60-646212112
65-696710220
70-74726318
মোট $n = 60$ $\sum f_i u_i=29$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 57$

শ্রেণিব্যবধান $h = 5$

মোট গণসংখ্যা $n = 60$

এবং $\sum f_i u_i = 29$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় $\bar{x} = 57 + \left( \frac{29}{60} \right) \times 5$

$= 57 + \frac{145}{60}$

$= 57 + \frac{29}{12}$

$= 57 + 2.4167$ (প্রায়)

$= 59.4167$ (প্রায়)


সুতরাং, নির্ণেয় গড় $59.42$ (প্রায়)। Answer


(গ) নং এর সমাধান

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণি মধ্যমান সারণি তৈরি করা হলো:

ওজন (কেজি) শ্রেণি মধ্যমান গণসংখ্যা
40-44420
45-49476
50-54529
55-595717
60-646212
65-696710
70-74726
75-79770

(বহুভুজটি $X$-অক্ষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য প্রথম শ্রেণির আগে এবং শেষ শ্রেণির পরে অতিরিক্ত দুইটি শ্রেণি নেওয়া হয়েছে যাদের গণসংখ্যা শূন্য।)

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে শ্রেণি মধ্যমানের ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে $42$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 4 8 12 16 20 42 47 52 57 62 67 72 77 শ্রেণি মধ্যমান গণসংখ্যা X Y 17

চিত্র: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)