পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৭

Article Stats 📡 Page Views
Reading Effort
349 words | 2 mins to read
Total View
2
Last Updated
1 hour ago
Today View
2

নিম্নে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

প্রাপ্ত নম্বর 66-70 71-75 76-80 81-85 86-90 91-95
গণসংখ্যা 4 6 9 13 7 5
  • (ক) প্রচুরক শ্রেণির পূর্বের শ্রেণির মধ্যবিন্দু নির্ণয় কর।
  • (খ) উপাত্তের মধ্যক নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণি হতে দেখা যায়, গণসংখ্যা সর্বাধিক $13$ আছে $81-85$ শ্রেণিতে।

সুতরাং, প্রচুরক শ্রেণি হলো $81-85$।


তাহলে, প্রচুরক শ্রেণির পূর্বের শ্রেণিটি হলো $76-80$।


প্রচুরক শ্রেণির পূর্বের শ্রেণির মধ্যবিন্দু $=$ $76 + 80$$2$

$=$ $156$$2$

$= 78$


সুতরাং, নির্ণেয় মধ্যবিন্দু $78$। Answer


(খ) নং এর সমাধান

উপাত্তের মধ্যক নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

প্রাপ্ত নম্বর গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
66-7044
71-7564+6=10
76-80910+9=19
81-85 13 19+13=32
86-90732+7=39
91-95539+5=44
মোট $n = 44$

এখানে, মোট গণসংখ্যা $n = 44$

অতএব, $\frac{n}{2} = \frac{44}{2} = 22$


যেহেতু, $22$ তম পদের অবস্থান $81-85$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $81-85$।

এখানে,

মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 81$

মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 19$

মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 13$

শ্রেণি ব্যবধান, $h = 5$


আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$

$= 81 + (22 - 19) \times \frac{5}{13}$

$= 81 + 3 \times \frac{5}{13}$

$= 81 + \frac{15}{13}$

$= 81 + 1.15$ (প্রায়)

$= 82.15$ (প্রায়)


সুতরাং, নির্ণেয় মধ্যক $82.15$ (প্রায়)। Answer


(গ) নং এর সমাধান

অজিভ রেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

প্রাপ্ত নম্বর অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা যোজিত গণসংখ্যা
66-7065.5 - 70.544
71-7570.5 - 75.564+6=10
76-8075.5 - 80.5910+9=19
81-8580.5 - 85.51319+13=32
86-9085.5 - 90.5732+7=39
91-9590.5 - 95.5539+5=44

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $65.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 10 20 30 40 50 65.5 70.5 75.5 80.5 85.5 90.5 95.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমার উচ্চমান যোজিত গণসংখ্যা X Y 44

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)