পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৫০

Article Stats 💤 Page Views
Reading Effort
356 words | 2 mins to read
Total View
2
Last Updated
10 hours ago
Today View
0

৫০ একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণি ব্যবধান 30-40 40-50 50-60 60-70 70-80 80-90 90-100
গণসংখ্যা 3 6 11 8 2 12 8
  • (ক) প্রচুরক নির্ণয়ের সূত্রটি পরিচয়সহ লিখ।
  • (খ) উদ্দীপকের আলোকে অজিভ রেখা অঙ্কন কর।
  • (গ) মধ্যক নির্ণয় কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রচুরক নির্ণয়ের সূত্রটি নিচে দেওয়া হলো:

প্রচুরক $= L + \left( \frac{f_1}{f_1 + f_2} \right) \times h$


সূত্রটির বিভিন্ন পদের পরিচয়:

  • $L =$ প্রচুরক শ্রেণির নিম্নসীমা।
  • $f_1 =$ প্রচুরক শ্রেণির গণসংখ্যা $-$ প্রচুরক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা।
  • $f_2 =$ প্রচুরক শ্রেণির গণসংখ্যা $-$ প্রচুরক শ্রেণির পরবর্তী শ্রেণির গণসংখ্যা।
  • $h =$ শ্রেণি ব্যবধান।

Answer


(খ) নং এর সমাধান

অজিভ রেখা অঙ্কনের জন্য শ্রেণিসীমা ও ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

(যেহেতু প্রদত্ত শ্রেণিব্যাপ্তিগুলো অবিচ্ছিন্ন, তাই নতুন করে অবিচ্ছিন্ন করার প্রয়োজন নেই।)

শ্রেণি ব্যবধান শ্রেণিসীমার উচ্চমান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা
30-4030-0
30-404033
40-505063+6=9
50-6060119+11=20
60-7070820+8=28
70-8080228+2=30
80-90901230+12=42
90-100100842+8=50

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ১০ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $30$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 10 20 30 40 50 60 30 40 50 60 70 80 90 100 শ্রেণিসীমার উচ্চমান ক্রমযোজিত গণসংখ্যা X Y 50

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা


(গ) নং এর সমাধান

মধ্যক নির্ণয়ের জন্য (খ) হতে প্রাপ্ত ক্রমযোজিত গণসংখ্যা সারণিটি ব্যবহার করা হলো:

শ্রেণি ব্যবধান গণসংখ্যা ($f_i$) ক্রমযোজিত গণসংখ্যা ($F_c$)
30-4033
40-5069
50-601120
60-70 8 28
70-80230
80-901242
90-100850
মোট $n = 50$

এখানে, মোট গণসংখ্যা $n = 50$

অতএব, $\frac{n}{2} = \frac{50}{2} = 25$


সারণি থেকে দেখা যায়, $25$ তম পদের অবস্থান $60-70$ শ্রেণিতে। তাই মধ্যক শ্রেণি হলো $60-70$।

এখানে,

মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 60$

মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা, $F_c = 20$

মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 8$

শ্রেণি ব্যবধান, $h = 10$


আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$

$= 60 + (25 - 20) \times \frac{10}{8}$

$= 60 + 5 \times 1.25$

$= 60 + 6.25$

$= 66.25$


সুতরাং, নির্ণেয় মধ্যক $66.25$। Answer

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)