পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৫

Article Stats 📡 Page Views
Reading Effort
321 words | 2 mins to read
Total View
2
Last Updated
1 hour ago
Today View
2

১০ম শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজনের (কেজিতে) গণসংখ্যা নিবেশন হলো:

শ্রেণিব্যাপ্তি 45-50 51-56 57-62 63-68 69-74
গণসংখ্যা 6 9 21 16 8
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় করো।
  • (খ) প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন করো।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণি হতে দেখা যায়, গণসংখ্যা সর্বাধিক $21$ আছে $57-62$ শ্রেণিতে।

সুতরাং, প্রচুরক শ্রেণি হলো $57-62$।


প্রচুরক শ্রেণির মধ্যমান $=$ $57 + 62$$2$

$=$ $119$$2$

$= 59.5$


সুতরাং, নির্ণেয় প্রচুরক শ্রেণির মধ্যমান $59.5$। Answer


(খ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
45-5047.56-2-12
51-5653.59-1-9
57-62 $a$ = 59.5 21 0 0
63-6865.516116
69-7471.58216
মোট $n = 60$ $\sum f_i u_i=11$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 59.5$

শ্রেণিব্যবধান $h = 6$

মোট গণসংখ্যা $n = 60$

এবং $\sum f_i u_i = 11$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় $\bar{x} = 59.5 + \left( \frac{11}{60} \right) \times 6$

$= 59.5 + \frac{66}{60}$

$= 59.5 + 1.1$

$= 60.6$


সুতরাং, নির্ণেয় গাণিতিক গড় $60.6$ কেজি। Answer


(গ) নং এর সমাধান

অজিভ রেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা যোজিত গণসংখ্যা
45-5044.5 - 50.566
51-5650.5 - 56.596+9=15
57-6256.5 - 62.52115+21=36
63-6862.5 - 68.51636+16=52
69-7468.5 - 74.5852+8=60

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১২ ঘর = ৬ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $44.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 10 20 30 40 50 60 44.5 50.5 56.5 62.5 68.5 74.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমার উচ্চমান যোজিত গণসংখ্যা X Y 60

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)