পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৪৮

Article Stats 📡 Page Views
Reading Effort
362 words | 3 mins to read
Total View
2
Last Updated
8 hours ago
Today View
0

৪৮ নিচে একটি এলাকার কয়েকজন লোকের বয়স (বছরে) দেওয়া হলো:
71, 68, 95, 65, 70, 82, 88, 81, 85, 90, 97, 86, 78, 70, 77, 92, 90, 83, 69, 87, 80, 82, 95, 97, 70, 70, 79, 80, 91, 70

  • (ক) উপাত্তগুলোর মধ্যক নির্ণয় কর।
  • (খ) শ্রেণি ব্যবধান 5 ধরে একটি সারণি তৈরি করে সারণি থেকে প্রচুরক নির্ণয় কর।
  • (গ) সারণি থেকে উপাত্তগুলোর অজিভ রেখা আঁক। (বিবরণ আবশ্যক)
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই:

65, 68, 69, 70, 70, 70, 70, 70, 71, 77, 78, 79, 80, 80, 81, 82, 82, 83, 85, 86, 87, 88, 90, 90, 91, 92, 95, 95, 97, 97


এখানে মোট উপাত্তের সংখ্যা $n = 30$ (জোড় সংখ্যা)।

আমরা জানি, জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক $=$ ($\frac{n}{2}$)-তম পদ $+$ ($\frac{n}{2} + 1$)-তম পদ2

$=$ ($\frac{30}{2}$)-তম পদ $+$ ($\frac{30}{2} + 1$)-তম পদ2

$=$ $15$-তম পদ $+$ $16$-তম পদ$2$

$= \frac{81 + 82}{2} = \frac{163}{2} = 81.5$


সুতরাং, নির্ণেয় মধ্যক $81.5$। Answer


(খ) নং এর সমাধান

শ্রেণিব্যাপ্তি $5$ ধরে গণসংখ্যা সারণি:

শ্রেণিব্যাপ্তি (বয়স) ট্যালি চিহ্ন গণসংখ্যা ($f_i$)
65-69|||3
70-74|||| |6
75-79|||3
80-84|||| |6
85-89||||4
90-94||||4
95-99||||4
মোট $n = 30$

সারণি থেকে দেখা যায়, সর্বাধিক গণসংখ্যা $6$ আছে $70-74$ ও $80-84$ শ্রেণিতে। সাধারণত প্রথমটি বিবেচনা করা হয়। এখানে $70-74$ শ্রেণিটি প্রচুরক শ্রেণি।


এখানে,

$L = 69.5$

$f_m = 6$

$f_1 = 6 - 3$$ = 3$

$f_2 = 6 - 3$$= 3$

$h = 5$


প্রচুরক $= L + \frac{f_1}{f_1 + f_2} \times h$

$= 69.5 + \frac{3}{3 + 3} \times 5$

$= 69.5 + 2.5$

$= 72$


সুতরাং, প্রচুরক $72$। Answer


(গ) নং এর সমাধান

অজিভ রেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও ক্রমযোজিত গণসংখ্যা সারণি:

শ্রেণিব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা (উচ্চমান) ক্রমযোজিত গণসংখ্যা ($F_c$)
65-6969.53
70-7474.59
75-7979.512
80-8484.518
85-8989.522
90-9494.526
95-9999.530

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 5 10 15 20 25 30 64.5 69.5 74.5 79.5 84.5 89.5 94.5 99.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমার উচ্চমান ক্রমযোজিত গণসংখ্যা X Y 30

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)