পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ১০

Article Stats 📡 Page Views
Reading Effort
344 words | 2 mins to read
Total View
2
Last Updated
1 hour ago
Today View
2

১০ কোনো শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি 40-44 45-49 50-54 55-59 60-64 65-69
গণসংখ্যা 6 10 12 20 8 4
  • (ক) প্রচুরক শ্রেণি উল্লেখপূর্বক তার মধ্যমান নির্ণয় কর।
  • (খ) উপাত্তের মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণি হতে দেখা যায়, গণসংখ্যা সর্বাধিক $20$ আছে $55-59$ শ্রেণিতে।

সুতরাং, প্রচুরক শ্রেণি হলো $55-59$।


প্রচুরক শ্রেণির মধ্যমান $=$ $55 + 59$$2$

$=$ $114$$2$

$= 57$


সুতরাং, নির্ণেয় প্রচুরক শ্রেণির মধ্যমান $57$। Answer


(খ) নং এর সমাধান

মধ্যক নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
40-4466
45-49106+10=16
50-541216+12=28
55-59 20 28+20=48
60-64848+8=56
65-69456+4=60
মোট $n = 60$

এখানে, মোট গণসংখ্যা $n = 60$

অতএব, $\frac{n}{2} = \frac{60}{2} = 30$


যেহেতু, $30$ তম পদের অবস্থান $55-59$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $55-59$।

এখানে,

মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 54.5$

মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 28$

মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 20$

শ্রেণি ব্যবধান, $h = 5$


আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$

$= 54.5 + (30 - 28) \times \frac{5}{20}$

$= 54.5 + 2 \times \frac{1}{4}$

$= 54.5 + 0.5$

$= 55$


সুতরাং, নির্ণেয় মধ্যক $55$ কেজি। Answer


(গ) নং এর সমাধান

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণি মধ্যমান সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি শ্রেণি মধ্যমান গণসংখ্যা
35-39370
40-44426
45-494710
50-545212
55-595720
60-64628
65-69674
70-74720

(বহুভুজটি $X$-অক্ষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য প্রথম শ্রেণির আগে এবং শেষ শ্রেণির পরে অতিরিক্ত দুইটি শ্রেণি নেওয়া হয়েছে যাদের গণসংখ্যা শূন্য।)

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে শ্রেণি মধ্যমানের ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে $37$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 4 8 12 16 20 37 42 47 52 57 62 67 72 শ্রেণি মধ্যমান গণসংখ্যা X Y 20

চিত্র: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)