সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ৩১
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 518 words | 3 mins to read |
Total View 3 |
|
Last Updated 13 hours ago |
Today View 0 |
৩১
(i) একটি সমান্তর ধারার $15$ তম পদ $89$ এবং $21$ তম পদ $125$
(ii) অপর একটি গুণোত্তর ধারা $-\dfrac{1}{2}+x+y+z-2+ \cdots \cdots \cdots$
- (ক) $7+11+15+ \cdots \cdots \cdots$ ধারাটির $210$ তম পদ নির্ণয় কর।
- (খ) উদ্দীপকের সমান্তর ধারাটির $25$টি পদের সমষ্টি নির্ণয় কর।
- (গ) উদ্দীপকের গুণোত্তর ধারাটির $x$, $y$ ও $z$ এর মান নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
প্রদত্ত ধারাটি হলো: $7+11+15+ \cdots \cdots \cdots$
এটি একটি সমান্তর ধারা।
এখানে,
ধারাটির ১ম পদ, $a = 7$
সাধারণ অন্তর, $d = 11 - 7 = 15 - 11 = 4$
আমাদের ধারাটির $210$ তম পদ নির্ণয় করতে হবে।
আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$
$\therefore$ ধারাটির $210$ তম পদ $= 7+(210-1)4$
$= 7 + 209 \times 4$
$= 7 + 836$
$= 843$
সুতরাং, ধারাটির $210$ তম পদ $843$। Answer
(খ) নং এর সমাধান
মনে করি, সমান্তর ধারাটির প্রথম পদ $= a$ এবং সাধারণ অন্তর $= d$
আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$
উদ্দীপকের (i) নং শর্তানুসারে,
$15$ তম পদ $= 89$
বা, $a+(15-1)d = 89$
বা, $a+14d = 89$ -------- (i)
এবং $21$ তম পদ $= 125$
বা, $a+(21-1)d = 125$
বা, $a+20d = 125$ -------- (ii)
সমীকরণ (ii) থেকে (i) নং বিয়োগ করে পাই,
$(a+20d) - (a+14d) = 125 - 89$
বা, $6d = 36$
বা, $d = \dfrac{36}{6}$
$\therefore d = 6$
এখন, $d$ এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
$a + 14(6) = 89$
বা, $a + 84 = 89$
বা, $a = 89 - 84$
$\therefore a = 5$
আমাদের সমান্তর ধারাটির প্রথম $25$টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে।
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ সংখ্যক পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2} \{2a+(n-1)d\}$
$\therefore$ ধারাটির প্রথম $25$টি পদের সমষ্টি,
$S_{25} = \dfrac{25}{2} \{2(5)+(25-1)6\}$
$= \dfrac{25}{2} \{10+24 \times 6\}$
$= \dfrac{25}{2} \{10+144\}$
$= \dfrac{25}{2} \times 154$
$= 25 \times 77$
$= 1925$
সুতরাং, সমান্তর ধারাটির প্রথম $25$টি পদের সমষ্টি $1925$। Answer
(গ) নং এর সমাধান
উদ্দীপকের (ii) নং হতে পাই, গুণোত্তর ধারাটি হলো: $-\dfrac{1}{2}+x+y+z-2+ \cdots \cdots \cdots$
এখানে,
গুণোত্তর ধারাটির ১ম পদ, $a = -\dfrac{1}{2}$
ধরি, সাধারণ অনুপাত $= r$
আমরা জানি, গুণোত্তর ধারার $n$ তম পদ $= ar^{n-1}$
ধারাটির ২য় পদ $= ar^{2-1} = ar = x$
ধারাটির ৩য় পদ $= ar^{3-1} = ar^2 = y$
ধারাটির ৪র্থ পদ $= ar^{4-1} = ar^3 = z$
এবং ধারাটির ৫ম পদ $= ar^{5-1} = ar^4 = -2$
প্রশ্নমতে,
$ar^4 = -2$
বা, $\left(-\dfrac{1}{2}\right) r^4 = -2$
বা, $r^4 = -2 \times (-2)$
বা, $r^4 = 4$
বা, $(r^2)^2 = 2^2$
বা, $r^2 = 2$
$\therefore r = \pm\sqrt2$
যখন $r = \sqrt2$:
$x = ar = \left(-\dfrac{1}{2}\right) \times \sqrt2 = -\dfrac{\sqrt2}{2} = -\dfrac{1}{\sqrt2}$
$y = ar^2 = \left(-\dfrac{1}{2}\right) \times (\sqrt2)^2 = -\dfrac{1}{2} \times 2 = -1$
$z = ar^3 = \left(-\dfrac{1}{2}\right) \times (\sqrt2)^3 = -\dfrac{1}{2} \times 2\sqrt2 = -\sqrt2$
যখন $r = -\sqrt2$:
$x = ar = \left(-\dfrac{1}{2}\right) \times (-\sqrt2) = \dfrac{\sqrt2}{2} = \dfrac{1}{\sqrt2}$
$y = ar^2 = \left(-\dfrac{1}{2}\right) \times (-\sqrt2)^2 = -\dfrac{1}{2} \times 2 = -1$
$z = ar^3 = \left(-\dfrac{1}{2}\right) \times (-\sqrt2)^3 = -\dfrac{1}{2} \times (-2\sqrt2) = \sqrt2$
সুতরাং, $x, y, z$ এর মান যথাক্রমে $-\dfrac{1}{\sqrt2}, -1, -\sqrt2$ অথবা $\dfrac{1}{\sqrt2}, -1, \sqrt2$। Answer
Comments (0)