দোকানি, সন্তান ও ক্রেতার মাঝে একটি সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
193 words | 2 mins to read
Total View
643
Last Updated
11-Nov-2021 | 10:27 AM
Today View
0
দোকানি, সন্তান ও ক্রেতার মাঝে একটি সংলাপ লেখো।


তেলেভাজা বিক্রেতা : এই চারডা বেগুনি, ওনাগোরে দিয়া আয় তো বাপজান।

ছেলে : আব্বা, আমার বেগুনি বেচতে ভাল্লাগে না। আমি ইস্কুলে যাইতে চাই ।

তেলেভাজা বিক্রেতা : এইসব কথা আমাগো মুখে মানায় না বাপ, ইস্কুলে ভর্তির টেকা কই পামু? দিন আনি দিন খাই, আমাগো এইসব চিন্তা করন মানা। যা তেলেভাজাগুলি দিয়া আয় ।

ছেলে : আইচ্ছা, ঠিক আছে দিয়া আইলাম। কিন্তু আব্বা, আমি ইস্কুলে যামুই। আমি অনেক বড় হইবার চাই। চাকরি-বাকরি করবার চাই।

তেলেভাজা বিক্রেতা : কইতাছি না আমাগো টেকা-পয়সা নাই। আরে যাগো টেকা নাই তাগো বড় স্বপ্ন দেখতে নাই।

ক্রেতা : ভাই, আপনি এসব কী বলছেন? স্বপ্ন দেখার অধিকার সবার আছে। আর শিক্ষা তো আমাদের অধিকার ।

তেলেভাজা বিক্রেতা : পোলাপান পড়াইতে অনেক টেকা লাগে, এত খরচ কই পামু?

ক্রেতা : এখন প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া একদম ফ্রি। যে কেউ চাইলে লেখাপড়া করতে পারে। আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠান।

তেলেভাজা বিক্রেতা : আপনি যা কইতাছেন তা কি সত্য ভাই?

ক্রেতা : অবশ্যই সত্য।

তেলেভাজা বিক্রেতা : তাইলে তো আমার পোলা অবশ্যই পড়তে যাইব। আমি কাইল থিকাই ওরে ইস্কুলে পাঠামু ।

ছেলে : কী মজা! কী মজা! আমি অহন থেইকা ইসকুলে যামু।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা