সম্প্রতি সাফ গেমস ফুটবলের ব্যর্থতা নিয়ে দুই বন্ধুর সংলাপ

History 📡 Page Views
Published
08-Oct-2021 | 11:39 PM
Total View
7.4K
Last Updated
11-Nov-2021 | 09:53 AM
Today View
0
সম্প্রতি সাফ গেমস ফুটবলের ব্যর্থতা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি করো।


ইমরান : কিরে, খেলা শুরু না করে ফুটবল নিয়ে বসে আছিস যে।

তূর্য : তমাল, হিমু ওরা এখানো আসেনি। গত দুদিন তো খেলাই হয়নি ৷

ইমরান : কেন? খেলা হবে না কেন? তোরা কি সব একসাথে অসুস্থ ছিলি নাকি?

তূর্য : না, ইচ্ছে করেই ওরা ফুটবল খেলতে আসে না। সাফ গেমসের ব্যর্থতা ওদের ফুটবলের প্রতি অনিহা সৃষ্টি করেছে। আমি মনে করেছিলাম তুইও আসবি না।

ইমরান : আরে, আমি তো অসুস্থ ছিলাম তাই দুইদিন আসতে পারিনি। যদিও সাফ গেমস ফুটবলে বাংলাদেশের খেলা দেখে আমিও হতাশ হয়েছি। বাংলাদেশ কেন যে ভালো করতে পারছে না।

তূর্য : আমার মনে হয়, ক্লাব ফুটবলে বিদেশি খেলোয়াড়দের অতি প্রাধান্যই এর কারণ। লক্ষ করবি বাংলাদেশ দল যে সব অবস্থানে দুর্বল, ক্লাব ফুটবলে সেসব স্থানে বিদেশি খেলোয়াড় খেলে।

ইমরান : সেটা আমিও লক্ষ্য করেছি। তাছাড়া স্কুল পর্যায়ে ফুটবলার তৈরির কোনো প্রচেষ্টাও নেই।

তূর্য : শুধু কি তাই? ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং বিদেশি কোচ নিয়ে সমস্যা তো লেগেই রয়েছে। আমার মনে হয় আমাদের দেশি কোচ তৈরি করা উচিত ।

ইমরান : তোর হয়তো মনে আছে। অতীতে সাফ ফুটবলে আমরা খুব ভালো খেলেছি।

তূর্য : হ্যা, বাঙালি ফুটবল পাগল জাতি। আমাদের মতো লক্ষ-কোটি দর্শকের দিকে তাকিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আরো শক্তিশালী ও দায়িত্বশীল হতে হবে।

ইমরান : ক্লাব ফুটবল ও অন্যান্য সমস্যা কাটিয়ে উঠতে পারলে, বাংলাদেশ সাফ গেমসের শিরোপা জিতবেই।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
🔴 আজ পরীক্ষা!
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৫ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৭ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১০ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১২ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৪ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৭ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৮ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৯ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২০ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২১ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৪ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৭ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার