গত রাতের বিয়েবাড়ির অনুষ্ঠান সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
148 words | 1 min to read
Total View
1K
Last Updated
30-Oct-2021 | 07:17 AM
Today View
0
গত রাতের বিয়েবাড়ির অনুষ্ঠান সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি করো।


জনি : এই অভি, কাল কামালের বোনের বিয়ের অনুষ্ঠানে তোকে দেখলাম না যে?

অভি : আমি তো গিয়েছিলাম। আমিও তো তোকে দেখিনি।

জনি : তুই কয়টায় গিয়েছিলি?

অভি : আমি তো সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম।

জনি : দোস্ত তুই তো অনেক আগে গিয়েছিলি ।

অভি : কী করব দোস্ত। আমার বাবাকে তো চিনিস; সব কিছুতেই নিষ্ঠাবান। দাওয়াত কার্ডে যা লেখা উনি ওই সময়ই আমাদের সবাইকে নিয়ে হাজির হলেন।

জনি : কিন্তু তাড়াতাড়ি চলে এলি কেন?

অভি : ওই বাবার কারণে, খাওয়া শেষ, এবার বাড়ি চলো।

জনি : জানিস, রাত ১০টার পর ব্যান্ডের গান হলো। আর সেই সাথে নাচ ।

অভি : তাই নাকি! বলিস কী!

জনি : তুই দোস্ত মিস করলি।

অভি : আসলেই দোস্ত? ঠিক আছে, নেক্সট টাইম আর বাবার সাথে যাব না।

জনি : বাবাকে বুঝিয়ে ম্যানেজ করবি।

অভি : তোর পরামর্শ মনে থাকবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা