অনুচ্ছেদ : কোভিড-১৯ - PDF

Article Stats 📡 Page Views
Reading Effort
256 words | 2 mins to read
Total View
22.3K
Last Updated
16-Dec-2025 | 09:01 PM
Today View
0

কোভিড-১৯


নভেল করোনাভাইরাসের সংক্রমণে মানবদেহে যে রোগ সৃষ্টি হয় তার নাম ‘কোভিড-১৯’। করোনার ‘কো’ ভাইরাসের ‘ভি’ ডিজিজের ‘ডি’ এবং ২০১৯ থেকে ‘১৯’ নিয়ে এই রোগের নামকরণ করা হয়েছে। ‘কোভিড-১৯ ’একটি মারাত্মক ছোঁয়াছে রোগ। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনে সর্বপ্রথম এই ব্যধিটি শনাক্ত হয়। ২০২০ সালে শুরুতে এই রোগটি সারাবিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মহামারী রূপ নেয়। ‘কোভিড-১৯’ রোগ হলে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এসব লক্ষণের মধ্যে রয়েছে — জ্বর, সর্দি, কাশি, গলা-ব্যথা, মাথাব্যথা, শ্বাসকষ্ট, স্বাদ ও গন্ধ হারিয়ে যাওয়া, বমি, ডায়রিয়া প্রভৃতি। কোভিড-১৯ সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এই রোগে মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটে। সারাবিশ্বই এখন ‘কোভিড-১৯’ দ্বারা আক্রান্ত। বিজ্ঞানীরা ‘কোভিড-১৯’ রোগের টিকা আবিষ্কারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন এবং ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ সফল হয়েছে। ‘কোভিড-১৯’ প্রতিরোধের জন্য শরীরে রোগ -প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব তথা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 10-Nov-2022 | 04:03:48 AM

Too good