HSC : বাংলা : ৩য় সপ্তাহ : ২০২১

Article Stats 📡 Page Views
Reading Effort
578 words | 4 mins to read
Total View
9K
Last Updated
20-Jul-2021 | 07:08 PM
Today View
0
HSC : বাংলা : ৩য় সপ্তাহ

১. ব-ফলার উচ্চারণসূত্র লেখা।
২. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ব-ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা।
৩. ম-ফলার উচ্চারণসূত্র লেখা।
৪. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ম-ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা।
৫. য-ফলার উচ্চারণসূত্র লেখা।
৬. পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে য-ফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা।

নমুনা সমাধান

শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণনীতি বলে। ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতকগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণনীতি। নিম্নে ব-ফলা, ম-ফলা ও য-ফলাযুক্ত শব্দের উচ্চারণের নিয়ম এবং পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে কিছু শব্দের উচ্চারণ দেওয়া হলো :

ব-ফলা উচ্চারণের সূত্র

নিম্নে উদাহরণসহ ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম তুলে ধরা হলো :

(১) পদের আদিতে অবস্থিত ব্যঞ্জনবর্নে ব-ফলা যুক্ত হলে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন : জ্বলন্ত (জলোনতো), স্বাগত (শাগতো), ইত্যাদি।

(২) পদের মধ্যে বা শেষে অবস্থিত কোনো বর্ণের সঙ্গে ‘ব-ফলা’ যুক্ত হলে সংযুক্ত বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন : আশ্বিন (আশশিন), অশ্ব (অশশো) ইত্যাদি।

(৩) ম-ব্যঞ্জনের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন : লম্বা (লমবা), কম্বল (কমবোল) ইত্যাদি।

(৪) ব-ব্যঞ্জনের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন : আব্বা (আববা), ডিব্বা (ডিববা) ইত্যাদি।

(৫) ব-ফলা অন্য কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলে ব-এর উচ্চারণ অনুচ্চারিত থাকে। যেমন : সান্ত্বনা (শানতোনা), দ্বন্দ্ব (দনদো) ইত্যাদি।

পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ব-ফলাযুক্ত কিছু শব্দের উচ্চারণ :
জিহ্বা = জিওভা
গহ্বর = হওভর
আহ্বান = আহবান
তিব্বত = তিব্ বত
লম্ব = লম্ বো
ক্বচিৎ = কোচিৎ
দ্বিত্ব = দিততো
শ্বাস = শাশ্

ম-ফলা উচ্চারণসূত্র

নিম্নে ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ তলে ধরা হলো :

(১) শব্দের মধ্যে কিংবা শেষে অবস্থিত ম-ফলা যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয় ও কিছুটা নাসিক্য প্রভাবিত হয়। যেমন : পদ্ম (পদদোঁ), ভস্ম (ভশশোঁ) ইত্যাদি।

(২) কোনো শব্দের প্রথম বর্ণে ম-ফলা যুক্ত হলে ম-ফলা অনুচ্চারিত থাকে এবং কিছুটা নাসিক্যরূপে উচ্চারিত হয়। যেমন : শ্মাশান (শঁশান), স্মরণ (শঁরোন) ইত্যাদি।

(৩) গ, ঙ, ট, ণ, ন, ম ও ল বর্ণের সঙ্গে ম-ফলা যুক্ত হলে ম-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন : যুগ্ন (জুগমো), তন্ময় (তনময়) ইত্যাদি।

(৪) শব্দের শেষে ম-ফলা যুক্ত হলে ম-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন : বাগ্মী (বাগমি), যুগ্ম (জুগমো) ইত্যাদি।

(৫) কিছু সংস্কৃত শব্দে ম-ফলার উচ্চারণ অবিকৃত থাকে। যেমন : কুস্মাণ্ড (কুশমাণডো) সুস্মিতা (শুসমিতা) ইত্যাদি।

পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে ম-ফলাযুক্ত কিছু শব্দের উচ্চারণ :
শ্মশান = শঁশান্
স্মরণ = শঁরোন্
স্মৃতি = সৃঁতি
আত্মীয় = আত্ তিঁয়
পদ্ম = পদ্ দোঁ
বিস্ময় = বিশ্ শঁয়
ভস্ম = ভশ্ শোঁ
রশ্মি = রোশ্ শিঁ
বাগ্মী = বাগ্ মি
যুগ্ম = যুগ্ মো

য-ফলা উচ্চারণের সূত্র

নিম্নে য-ফলা উচ্চারণের সাতটি নিয়ম উদাহরণসহ তলে ধরা হলো :

(১) য-ফলার পর ব্যঞ্জনধ্বনি বা অ, আ ও ধ্বনি থাকলে য-ফলা ‘অ্যা’ উচ্চারিত হয়। যেমন- ব্যবহার (ব্যাবোহার্), ব্যস্ত (ব্যাস্‌তো) ইত্যাদি।

(২) য-ফলার পরে ‘ই’ ধ্বনি থাকলে য-ফলা ‘এ’ উচ্চারিত হয়। যেমন- ব্যক্তি (বেক্‌তি), ব্যতীত (বেতিতো) ইত্যাদি।

(৩) য-ফলা শব্দের মাঝে বা শেষে থাকলে ‘দ্বিত্ব’ উচ্চারিত হয়। যেমন- বিদ্যুৎ (বিদ্‌দুত্), বিদ্যা (বিদ্‌দা) ইত্যাদি।

(৪) শব্দের প্রথমে য-ফলার সাথে উ-কার, ঊ-কার, ও-কার থাকলে য-ফলার উচ্চারণ হয় না। যেমন- দ্যুতি (দুতি), জ্যোতি (জোতি) ইত্যাদি।

(৫) ‘হ’-এর পর য-ফরা থাকলে হ + য-ফলা ‘জ্‌ঝ’ উচ্চারিত হয়। যেমন- সহ্য (শোজ্‌ঝো), গ্রাহ্য (গ্রাজ্‌ঝো) ইত্যাদি।

(৬) উদ্যোগ শব্দটির উচ্চারণ বাংলায় দুটি পাওয়া যায়- উদ্‌দোগ ও উদ্‌জোগ। তবে জনমনে বেশি প্রচলিত উদ্‌দোগ। অনেকের মতে উদ্যোগকে যদি সংস্কৃত ভেঙে উদ্‌যোগ রূপে লেখা হয়-তবে এর উচ্চারণ উদ্‌জোগ হবে।

(৭) য বা য-ফলার আদি বা সংস্কৃত উচ্চারণ ‘ইঅ (ইয়)’। যেমন- যামিনী (ইয়ামিনি), শ্যাম (শিয়াম) ইত্যাদি।

পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে য-ফলাযুক্ত কিছু শব্দের উচ্চারণ :
ব্যবহার = ব্যাবোহার্
ব্যস্ত = ব্যাস্ তো
ব্যক্তি = বেক্ তি
বিদ্যা = বিদ্ দা
দ্যুতি = দুতি
সহ্য = শোজ্ ঝো
বিদ্যুৎ = বিদ্ দুত


আরো দেখুন :

৩য় সপ্তাহের নমুনা সমাধান :
HSC : বাংলা

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা