ব্যাকরণ : সন্ধি

Article Stats 📡 Page Views
Reading Effort
1,447 words | 9 mins to read
Total View
2.3K
Last Updated
10-May-2021 | 04:45 AM
Today View
0
সন্ধি

পরস্পর সন্নিহিত ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। সন্ধি শব্দটি গঠিত হয়েছে উপসর্গের মাধ্যমে। ‘সন্ধি’ ভাঙলে হয় = সম্ + ধি।

কোনটা কোন সন্ধি?
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। অর্থাৎ, স্বরধ্বনি + স্বরধ্বনি = স্বরসন্ধি।

যেমন, শত + এক = শতেক। এখানে, অ এবং এ ধ্বনির সন্ধি ঘটেছে।

স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনি, কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনকে ব্যঞ্জনসন্ধি বলে। অর্থাৎ,
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

যেমন, দিক্ + নির্ণয় = দিকনির্ণয়। এখানে ক্ এবং ন ধ্বনির সন্ধি ঘটেছে।

সংস্কৃত মূল শব্দ অনুযায়ী কিছু কিছু শব্দের শেষে বিসর্গ আছে বলে ধরে নেওা হয়। যেমন, মনঃ, বনঃ, শিরঃ, ততঃ, পরিঃ, পুরঃ ইত্যাদি। এ রকম বিসর্গযুক্ত শব্দের সন্ধিকে বিসর্গসন্ধি বলে। যেমন,
ততঃ + অধিক = ততোধিক।

স্বরসন্ধি
সূত্র : ১
অ/আ + অ/আ = আ

নব + অন্ন = নবান্ন
বিদ্যা + আলয় = বিদ্যালয়

সূত্র : ২
ই/ঈ + ই/ঈ = ঈ

রবি + ইন্দ্র = রবীন্দ্র
পরি + ঈক্ষা = পরীক্ষা

সূত্র : ৩
উ/ঊ + উ/ঊ = ঊ

মরু + উদ্যান = মরূদ্যান
কটু + উক্তি = কটূক্তি।

সূত্র : ৪
অ/আ + ই/ঈ = এ

শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
যথা + ইষ্ট = যথেষ্ট।

সূত্র : ৫
অ/আ + উ/ঊ = ও

সূর্য + উদয় = সূর্যোদয়
কথা + উপকথন = কথোপকথন।

সূত্র : ৬
ই/ঈ + অন্য স্বর = য্ + স্বর

অতি + অন্ত = অত্যন্ত
ইতি + আদি = ইত্যাদি।

সূত্র : ৭
উ/ঊ + অন্য স্বর = ব্ + স্বর

সু + আগত = স্বাগত
তনু + ঈ = তন্বী।


সূত্রের সাহায্যে সন্ধিবিচ্ছেদ
শব্দের প্রথম অক্ষর (syllable) দেখে সন্ধিবিচ্ছেদ করা যেতে পারে। যেমন :
শব্দের প্রথম অক্ষরে ‘অয়’ থাকলে সন্ধিবিচ্ছেদে ‘এ’ হয়। এই সূত্রে, শয়ন শব্দের শুরুতে শয় আছে। ফলে শয়ন = শে + অন হবে। একই ভাবে নয়ন = নে + অন। শব্দের প্রথম অক্ষরে ‘আয়’ থাকলে সন্ধিবিচ্ছেদে ‘ঐ’ হয়। এই সূত্রে, গায়ক শব্দের শুরুতে গায় আছে। ফলে গায়ক = গৈ + অক। একইভাবে, নায়ক = নৈ + অক। শব্দের প্রথম অক্ষরে ‘অব’ থাকলে সন্ধিবিচ্ছেদে ‘ও’ হয়। এই সূত্রে, লবণ শব্দের শুরুতে লব আছে। ফলে লবণ = লো + অন। একই ভাবে পবন = পো + অন। শব্দের প্রথম অক্ষরে ‘আব’ থাকলে সন্ধিবিচ্ছেদে ‘ঔ’ হয়। এই সূত্রে, নাবিক শব্দের শুরুতে আব আছে। ফলে, নাবিক = নৌ + ইক। একইভাবে, ভাবুক = ভৌ + উক।

ব্যঞ্জনসন্ধি
সব ব্যঞ্জনসন্ধি আসলে কোনো না কোনো সমীভবন। একটি ধ্বনির প্রভাবে পাশের ধ্বনি বদলে গেলে তাকে সমীভবন বলে।

দিক্ + অন্ত = দিগন্ত
[ঘোষধ্বনি অ-এর প্রভাবে ক হয়েছে গ]

বাক্ + দান = বাগ্‌দান
[ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ]

দিক্ + নির্ণয় = দিঙ্ নির্ণয়
[ন-এর প্রভাবে ক হয়েছে ঙ]

বিপদ + জনক = বিপজ্জনক
[জ-এর প্রভাবে দ হয়েছে জ]

যাবৎ + জীবন = যাবজ্জীবন
[জ-এর প্রভাবে ত হয়েছে জ]

উৎ + ছেদ = উচ্ছেদ
[ছ-এর প্রভাবে ত হয়েছে চ]

উৎ + লাস = উল্লাস
[ল-এর প্রভাবে ত হয়েছে ল]

মৃৎ + ময় = মৃন্ময়
[ম-এর প্রভাবে ত হয়েছে ন]

জগৎ + নাথ = জগন্নাথ
[ন-এর প্রভাবে ত হয়েছে ন]

শম্ + কা = শঙ্কা
[ক-এর প্রভাবে ম হয়েছে ঙ]

সম্ + চয় = সঞ্চয়
[চ-এর প্রভাবে ম হয়েছে ঞ]

সম্ + তাপ = সন্তাপ
[ত-এর প্রভাবে ম হয়েছে ন]

কৃষ + তি = কৃষ্টি
[ষ-এর প্রভাবে ত হয়েছে ট]


নিপাতনে সিদ্ধ
কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না। এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ।

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
প্র + ঊঢ় = পৌঢ়
(সূত্র অনুযায়ী প্রোঢ় হওয়ার কথা)

কুল + অটা = কুলটা
(সূত্র অনুযায়ী কুলাটা হওয়ার কথা)

গো + অক্ষ = গবাক্ষ
(সূত্র অনুযায়ী গবক্ষ হওয়ার কথা)

মার্ত + অণ্ড = মার্তণ্ড
(সূত্র অনুযায়ী মার্তাণ্ড হওয়ার কথা)

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
এক + দশ = একাদশ
তৎ + কর = তস্কর
পর + পর = পরস্পর
বৃহৎ + পতি = বৃহস্পতি
গো + পদ = গোষ্পদ
ষট্ + দশ = ষোড়শ
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
মনস + ঈষা = মনীষা
আ + চর্য = আশ্চর্য


বিসর্গসন্ধি
বিসর্গসন্ধিতে বিসর্গ (ঃ) পরিবর্তিত হয়ে চার ধরনের রূপান্তর ঘটে :

১. বিসর্গ বিদ্যমান থাকে। যেমন -
মনঃ + কষ্ট = মনঃকষ্ট
শিরঃ + পীড়া = শিরঃপীড়া




২. বিসর্গ ‘ও’ হয়ে যায়। যেমন -
মনঃ + যোগ = মনোযোগ
ততঃ + অধিক = ততোধিক

৩. বিসর্গ ‘র’ হয়ে যায়। যেমন,
নিঃ + দয় = নির্দয়
নিঃ + আকার = নিরাকার

৪. বিসর্গ শ / ষ / স হয়ে যায়। যেমন -
নিঃ + চয় = নিশ্চয়
নিঃ + ঠুর = নিষ্ঠুর
নিঃ + তেজ = নিস্তেজ

শব্দগঠনে সন্ধি
সন্ধি শব্দগঠনের একটি হায়ক প্রক্রিয়া। শব্দ গঠিত হয় মূলত তিন উপায়ে:

১. সমাসের মাধ্যমে শব্দগঠন :
নীল + পদ্ম = নীলপদ্ম
নীল + আকাশ = নীলাকাশ

২. উপসর্গের মাধ্যমে শব্দগঠন :
দোকান + দার দোকানদার
নৌ + ইক = নাবিক

এখানে নীলপদ্ম, উপহার বা দোকানদার শব্দগুলো গঠনে সন্ধির কোনো সহায়তা নেই। কিন্তু নীলাকাশ, উদ্ধার বা নাবিক শব্দগুলো গঠনে সন্ধি সহায়ক ভূমিকা পালন করছে।

কিছু গুুত্বপূর্ণ উদাহরণ :
অধি + ইন = অধীন
অনু + উদিত = অনূদিত
উৎ + ভিদ = উদ্ভিদ
উৎ + ভব = উদ্ভব
যোগী + ইন্দ্র = যোগীন্দ্র
সম্ + খ্যা = সংখ্যা
সদ্যঃ + জাত = সদ্যোজাত
মনঃ + জগৎ = মনোজগৎ
উৎ + নয়ন = উন্নয়ন

অনুশীলন :
১। ‘পবিত্র’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) পি + ইত্র (খ) পো + বিত্র
(গ) পো + এত্র (ঘ) পো + ইত্র।

২। কোনটি স্বরসন্ধির উদাহরণ নয়? 
(ক) বিদ্যালয় (খ) পরিচ্ছেদ
(গ) শুভেচ্ছা (ঘ) নাবিক।

৩। ‘সঞ্চয়’-এর সন্ধিবিচ্ছেদ -
(ক) সম্ + চয় (খ) সঞ্ + চয়
(গ) সন্ + চয় (ঘ) সঙ্ + চয়।

৪। ‘দ্বৈপায়ন’ শব্দের সন্ধিবিচ্ছেদ -
(ক) দ্বীপ + আয়ন (খ) দ্বিপ + অনট
(গ) দ্বীপ + আয়ন (ঘ) দ্বীপ + অনট

৫। ‘মার্তণ্ড’ শব্দটি কোন সন্ধির দৃষ্টান্ত?
(ক) স্বরসন্ধি (খ) ব্যঞ্জনসন্ধি
(গ) নিপাতনে সিদ্ধ (ঘ) বিসর্গসন্ধি

৬। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(ক) বাক্ + দান = বাগদান (খ) উত্ + ছেদ = উচ্ছেদ
(গ) পর + পর = পরস্পর (ঘ) সম্ + সার = সংসার

৭। ‘রত্নাকর’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
(ক) রত্ন + কর (খ) রত্না + কর
(গ) রত্না + আকর (ঘ) রত্ন + আকর

৮। ‘গায়ক’ শব্দের সন্ধিবিচ্ছেদ -
(ক) গে + অক (খ) গায় + অক
(গ) গৈ + অক (ঘ) গৌ + অক

৯। নিচের কোনটি শ-জাত বিসর্গের নমুনা?
(ক) নিশ্বাস (খ) নিশ্চুপ
(গ) নির্দয় (ঘ) শিরঃপীড়া

১০। ‘মাত্রাধিক্য’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী রকম?
(ক) মাতৃ + আধিক্য (খ) মাত্র + আধিক্য
(গ) মাত্র + আধিক্য (ঘ) মাত্রা + আধিক্য

১১। ‘জনৈক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে?
(ক) জন + ঐক (খ) মাত্র + অধিক্য
(গ) জনে + এক (ঘ) জন + অক

১২। ‘পর্যালোচনা’ শব্দের সন্ধিবিচ্ছেদ -
(ক) পর্য + আলোচনা (খ) পরি + আলোচনা
(গ) পর্যা + লোচনা (ঘ) পর্যা + আলোচনা

১৩। ‘স্বাগত’ -এর সন্ধিবিচ্ছেদ -
(ক) সু + আগত (খ) স্বা + গত
(গ) সু + গত (ঘ) সা + আগত

১৪। ‘নাবিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ -
(ক) নো + ইক (খ) নবৌ + ইক
(গ) নৌ + ইক (ঘ) নবো + ইক

১৫। নিচের কোনটির সন্ধিবিচ্ছেদ ঠিকভাবে হয়নি?
(ক) ষষ্ + থ = ষষ্ঠ (খ) যথা + ইষ্ট = যথেষ্ট
(গ) শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র (ঘ) মৃত্যু + জয় = মৃত্যুঞ্জয়

১৬। কোনটি স্বরসন্ধির উদাহরণ নয়?
(ক) মহেশ (খ) তৃষ্ণার্ত
(গ) অত্যন্ত (ঘ) অনুচ্ছেদ

১৭। ‘যথোচিত’ শব্দটির সন্ধিবিচ্ছেদে কোন কোন ধ্বনির মিলন পাওয়া যায়?
(ক) আ + উ (খ) অ + উ
(গ) আ + ই (ঘ) অ + ই

১৮। কোনটি বিসর্গসন্ধি নয়?
(ক) দুর্যোগ (খ) সংহার
(গ) দুস্থ (ঘ) নিষ্পাপ

১৯। ‘সন্ধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
(ক) সং + ধি (খ) সম্ + ধি
(গ) সঙ্ + ধি (ঘ) সন্ + ধি

২০। ‘পশু + অধম’ মিলে কী হয়?
(ক) পশ্বাধম (খ) পশধম
(গ) পশাধম (ঘ) পশ্বধম

২১। ‘নীরোগ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) নি + রোগ (খ) নিঃ + রোগ
(গ) নী + রোগ (ঘ) নীঃ + রোগ

২২। ‘ষষ্ঠ’ শব্দের সন্ধিবিচ্ছেদ -
(ক) ষট্ + ঠ (খ) ষষ্ + ত
(গ) ষষ্ + থ (ঘ) ষষ্ + ঠ

২৩। ‘স্বল্প’ শব্দের  সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) স্ব + ল্প (খ) স্ব + অল্প
(গ) সু + অল্প (ঘ) সে + অল্প

২৪। ‘তন্ময়’ -এর সন্ধিবিচ্ছেদ -
(ক) তনু + ময় (খ) তন্ + ময়
(গ) তত্ + ময় (ঘ) তদ্ + ময়

২৫। কোন শব্দটি স্বরসন্ধিযোগে সঠিত?
(ক) নিজন্ত (খ) অহরহ
(গ) মস্যাধার (ঘ) দুশ্চিন্তা

২৬। কোনটি ঠিক?
(ক) শির + ছেদ = শিরোচ্ছেদ (খ) শিরঃ + ছেদ = শিরচ্ছেদ
(গ) শির + ছেদ = শিরশ্ছেদ (ঘ) শিরঃ + ছেদ = শিরশ্ছেদ

২৭। ‘সন্ধি’ শব্দটি কোন উপায়ে গঠিত?
(ক) সন্ধি (খ) সমাস
(গ) প্রত্যয় (ঘ) উপসর্গ

২৮। ‘সন্ধান’ শব্দের সন্ধিবিচ্ছেদ -
(ক) সং + ধ্যান (খ) সং + ধান
(গ) সমঃ + ধ্যান (ঘ) সম্ + দশ

২৯। ‘ষোড়শ’ -এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) ষট্ + অশ (খ) ষট্ + দশ
(গ) ষড়্ + অশ (ঘ) ষড়্ + দশ

৩০। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
(ক) একাদশ (খ) বৃহস্পতি
(গ) পৌঢ় (ঘ) পতঞ্জলি

উত্তর :
১-ঘ; ২-খ; ৩-ক; ৪-গ; ৫-গ; ৬-গ; ৭-ঘ; ৮-গ; ৯-খ; ১০-ঘ; ১১-খ; ১২-খ; ১৩-ক; ১৪-গ; ১৫-ঘ; ১৬-ঘ; ১৭-ক; ১৮-খ; ১৯-খ; ২০-ঘ; ২১-খ; ২২-গ; ২৩-গ; ২৪-গ; ২৫-গ; ২৬-ঘ; ২৭-ঘ, ২৮-ঘ; ২৯-খ; ৩০-গ

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা