৭ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গণিত : ৩য় সপ্তাহ : ২০২১

Article Stats 📡 Page Views
Reading Effort
305 words | 2 mins to read
Total View
1.3K
Last Updated
26-May-2021 | 08:26 AM
Today View
0
৭ম শ্রেণি : এ্যাসাইনমেন্ট : গণিত : ৩য় সপ্তাহ

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ - ১
 
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।
২. একটি সৈন্য দলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুন করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর।

৭ম শ্রেণির ৩য় সাপ্তাহের অ্যাসাইনমেন্ট-এর গণিত প্রশ্ন দেয়া হলো :
৭ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গণিত : ৩য় সপ্তাহ : ২০২১

নমুনা সমাধান
১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।
নমুনা সমাধান :
মনে করি, তিন অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা ১৪৪।

মৌলিক গুণনিয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় :
মৌলিক গুণনিয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয়
১৪৪ এর গুণনিয়ক = (২✕২) ✕ (২✕২) ✕ (৩✕৩)
সুতরাং ১৪৪ এর বর্গমূল = ২ ✕ ২ ✕ ৩ = ১২

ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় :
ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়

সুতরাং ১৪৪ এর বর্গমূল = ১২

২. একটি সৈন্য দলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুন করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর।
নমুনা সমাধান :
সৈন্য দলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায়। কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সুতরাং নির্ণয় করতে হবে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে।
সৈন্য দলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায়।

৯, ১২ ও ২০ এর ল.সা.গু. = (২✕২) ✕ (৩✕৩) ✕ ৫ = ১৮০
যেতেহু ৫ জোড় বিহীন, তাই ১৮০ এর সাথে যদি সর্বনিম্ন ৫ গুণ করে দেয়া হয় তবে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে।
সুতরাং সংখ্যাগুলোকে সর্বনিম্ন ৫ দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে।


আরো দেখুন :
৪র্থ সপ্তাহের নমুনা সমাধান :
৭ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : চারু ও কারুকলা


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)