৬ষ্ঠ শ্রেণি : অ্যাসাইনমেন্ট : বাংলা : ১ম সপ্তাহ : ২০২১

Article Stats 📡 Page Views
Reading Effort
288 words | 2 mins to read
Total View
5K
Last Updated
10-May-2021 | 08:08 AM
Today View
0
৬ষ্ঠ শ্রেণি অ্যাসাইনমেন্ট : বাংলা : সপ্তাহ ১

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ – ১

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম
ভাষা ও বাংলা ভাষা (ব্যাকরণ)

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:
১.৫ ভাষার রূপ বৈচিত্র (জ) সাধু ও চলিত ভাষা।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
১. নিচের রচনাংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর :

তারপর স্বর্গয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভি চাহিলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিলনা। তখন স্বর্গীয়দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন।

তারপর স্বর্গীয়দূত পূর্বে যে অন্ধছিল, তাহার কাছে গিয়ে বলিলেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি।

নমুনা সমাধান

চলিত রূপ:
তারপর স্বর্গীয় দূত আগে যে টাকওয়ালা ছিল, তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মত একটি গাভি চাইলেন। সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিলো না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাক, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবেন।

তারপর স্বর্গীয় দূত আগে যে অন্ধছিল, তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোন উপায় নেই। যিনি তোমার চোখ ভালো করে দিছেন, আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি।


আরো দেখুন :

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (2)

Guest 25-Mar-2021 | 07:51:46 AM

😏.kno agola koren.. manos k srijoncil hote diben na naki?

Guest 22-Mar-2021 | 03:53:53 AM

I’m