সাধারণ জ্ঞান : পত্র-পত্রিকা

Article Stats 📡 Page Views
Reading Effort
446 words | 3 mins to read
Total View
1.4K
Last Updated
13-Jun-2023 | 07:43 AM
Today View
1

পত্র-পত্রিকা

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (PIB) কবে প্রতিষ্ঠিত হয়? – ১৮ আগস্ট ১৯৭৬ সালে। (PIB এর দ্বিমাসিক পত্রিকা – নিরীক্ষা।)

বাংলাদেশের সংবাদ সংস্থাগুলোর নাম কী কী? – বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ইস্টার্ণ নিউজ এজেন্সী (এনা), ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), আনন্দ বাংলা সংবাদ (আবাস), মিডিয়া সিন্ডিকেট, নিউজ মিডিয়া, বিএনএস প্রভৃতি।

বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা কোনটি? – বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

দেশে ডিক্লারেশন প্রাপ্ত মোট পত্রিকার সংখ্যা কত? – ১৫৯৭টি।

বর্তমানে বাংলাদেশে প্রকাশিত বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকার সংখ্যা কতটি? – ৮৮৫টি এর মধ্যে বাংলা ৮১৯টি এবং ইংরেজি ৬৬টি। (সংসদে তথ্যমন্ত্রী, ৩ ফেব্রুয়ারি ২০১৫)।

বাংলাভাষী অঞ্চলের বাইরে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী? – দেশবার্তা। (লন্ডনে প্রকাশিত)

উপমহাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? – বেঙ্গল গেজেট। (১৭৮০ সালে প্রকাশিত)

উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী? – সমাচার দর্পণ। (১৮১৮ সালে প্রকাশিত)

বাংলা ভূ-খণ্ড হতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? – সমাচার দর্পণ।

একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? – হাসান হাফিজুর রহমান।

জাতীয় দৈনিক সংবাদপত্র ও প্রকাশকাল

নাম
প্রকাশকাল
বাংলাদেশ অবজারভার
১১ মার্চ ১৯৪৯
(বন্ধ ৮ জুন ২০১০)
সংবাদ
১১ মে ১৯৫১
দৈনিক ইত্তেফাক
২৪ ডিসেম্বর ১৯৫৩
দৈনিক সংগ্রাম
১৯৭০
দৈনিক খবর
১৯৭৭
দ্য নিউ নেশন
২০ অক্টোবর ১৯৮১
দৈনিক ইনকিলাব
৪ জুন ১৯৮৬
দৈনিক দিনকাল
৩১ জুলাই ১৯৮৭
ডেইলি স্টার
১৪ জানুয়ারি ১৯৯১
দৈনিক জনকণ্ঠ
১ সেপ্টেম্বর ১৯৯১
ভোরের কাগজ
১৫ ফেব্রুয়ারি ১৯৯২
দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট
২৬ মার্চ ১৯৯৫
দৈনিক মানবজমিন
১৬ জানুয়ারি ১৯৯৮
প্রথম আলো
৪ নভেম্বর ১৯৯৮
যুগান্তর
১ ফেব্রুয়ারি ২০০০
আমার দেশ
২৩ সেপ্টেম্বর ২০০৪
সমকাল
৩১ মে ২০০৫
যায়যায় দিন
৬ জুন ২০০৬
কালের কণ্ঠ
১০ জানুয়ারি ২০১০
বাংলাদেশ প্রতিদিন
১৫ মার্চ ২০১০
দৈনিক নয়া দিগন্ত


বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)

বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS) প্রতিষ্ঠা হয় কবে? – ১ জানুয়ারি ১৯৭২।

BSS-এর পূর্ণরূপ কী? – Bangladesh Sangbad Sangastha (BSS).

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম কী? – সংবাদ সংস্থা।

বাংলাদেশের প্রথম ইন্টারনেটভিত্তিক সংবাদ সংস্থার নাম কী? – বিডি নিউজ।

বাংলাদেশের প্রথম ই-নিউজ পেপার ও বার্তা সংস্থার নাম কী? – একাত্তর নিউজ সার্ভিস (ইএনএস)।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) কবে যাত্রা শুরু করে? – ১৯৮৮ সালে।

জাতীয় প্রেসক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? – ২০ অক্টোবর ১৯৫৪ (পূর্বনাম : পূর্ব পাকিস্তান প্রেসক্লাব)।

উপমহাদেশের প্রথম সংবাদ সংস্থা

হিকির ‘বেঙ্গল গেজেট’ বঙ্গ-ভারত উপমহাদেশের প্রথম সংবাদপত্র। ১৭৮০ সালের ২৯ জানুয়ারি হিকির ‘বেঙ্গল গেজেট’ নামক ইংরেজি সাপ্তাহিক প্রকাশিত হয় এবং এর মাধ্যমেই উপমহাদেশে সংবাদপত্র প্রকাশনার যাত্রা শুরু হয়। ১২ ইঞ্চি দীর্ঘ ও ৮ ইঞ্চি প্রস্থ দু পৃষ্ঠার এ পত্রিকাটির মালিক সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা