সাধারণ জ্ঞান : ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ / অপারেশন সার্চলাইট / স্বাধীন বাংলা বেতারকেন্দ্র

Article Stats 📡 Page Views
Reading Effort
491 words | 3 mins to read
Total View
6.4K
Last Updated
12-Feb-2026 | 07:59 PM
Today View
0
কবে ঢাকায় জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের তারিখ ঘোষণা করা হয়? – ১৯৭১ সালের ১৩ ফেব্রুয়ারি।

কবে, কোথায়, কে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন? – ২ মার্চ ১৯৭১; ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম. আবদুর রব।

কবে, কোথায়, স্বাধীনতার ইশতেহার ঘোষণা পাঠ করা হয়? – ৩ মার্চ ১৯৭১; ঐতিহাসিক পল্টন ময়দানে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাংলাদেশের সর্বাধিনায়ক বলে ঘোষণা করা হয়।

কত তারিখে বাংলাদেশের পতাকার ডিজাইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? – ৩ মার্চ, ’৭১ (২ মার্চ উত্তোলিত পতাকা)।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ 

শেখ মুজিব কোথায় ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? – রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান কত দফা দাবি পেশ করেন? – ৪ দফা। দফাসমূহ : সামরিক শাসন প্রত্যাহার, গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত এবং সৈন্যদলের ব্যারাকে ফিরিয়ে নেয়া। 

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে শেখ মুজিব বেসামরিক প্রশাসন চালুর জন্য কতটি বিধি জারি করেন? – ৩৫টি।

শেখ মুজিবুর রহমানের কোন ঐতিহাসিক ভাষণের মধ্যে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা লুপ্ত ছিল? – রেসকোর্স ময়দানের ৭ মার্চ, ১৯৭১-এর ভাষণে।
  • ৭ মার্চ, ১৯৭১ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিব ১৮ মিনিট ভাষণ দিয়েছিলেন।
  • ৭ মার্চের ভাষণ রেডিও টিভিতে সম্প্রচার হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ ভাষণ স্বাধীনতা আন্দোলন বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
  • ৭ মার্চের ভাষণ ছিল ছিল মূলত স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। এ ভাষণে তিনি ঘোষণা করেন – এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

অপারেশন সার্চলাইট 

ঢাকায় মুজিব-ইয়াহিয়া বৈঠক শুরু হয় কখন? – ১৯৭১ সালের ১৬ মার্চ।

স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংঘটিত হয়? – ১৯ মার্চ, ১৯৭১; এই দিন জয়দেবপুর সেনানিবাসে বাঙালি সদস্যদের নিরস্ত্র করার উদ্দেশ্যে পাকিস্তানী সেনাবাহিনী সেনানিবাসে এলে এদেরকে প্রতিরোধ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন? – ২৩ মার্চ, ১৯৭১; নিজ বাসভবনে।

আলোচনা ভেঙে দিয়ে কবে ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন? – ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ মার্চে।

‘অপারেশন সার্চলাইট’ কী? – নিরীহ বাঙালি জনগোষ্ঠীর উপর পাকিস্তানী হানাদার বাহিনীর ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পরিচালিত সাময়িক আগ্রাসনের ছদ্মনাম।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কালোরাত্রি হিসেবে কোন রাত্রিকে অভিহিত করা হয়? – ২৫ মার্চ ১৯৭১।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র

“স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” প্রথম কোথায় স্থাপিত হয়? – চট্টগ্রামের কালুরঘাট।

চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে? – ২৬ মার্চ ১৯৭১।

বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় কোন তারিখে? – ২৬ মার্চ।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র কী? – মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।

কালুরঘাট বেতারকেন্দ্র থেকে কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? – ২৬ মার্চ ১৯৭১।

পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতারকেন্দ্র লক্ষ্য করে কবে বোমা হামলা চালায়? – ৩০ মার্চ ১৯৭১।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের জনপ্রিয় দুটি অনুষ্ঠানের নাম কী? – চরমপত্র ও জল্লাদের দরবার।

‘চরমপত্র’ অনুষ্ঠানের উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক কে ছিলেন? – এম. আর. আখতার মুকুল।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)