পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৪৬
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 356 words | 2 mins to read |
Total View 3 |
|
Last Updated 7 hours ago |
Today View 0 |
৪৬ কোনো বিদ্যালয়ের ১০ম শ্রেণির 50 জন শিক্ষার্থীরা ওজনের (কিলোগ্রাম) গণসংখ্যা সারণি নিম্নরূপ:
| শ্রেণি | 47-51 | 52-56 | 57-61 | 62-66 | 67-71 | 72-76 |
|---|---|---|---|---|---|---|
| গণসংখ্যা | 5 | 11 | 13 | 9 | 8 | 4 |
- (ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
- (খ) প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় কর।
- (গ) আয়তলেখ অঙ্কন কর।
(ক) নং এর সমাধান
প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণি হতে দেখা যায়, গণসংখ্যা সর্বাধিক $13$ আছে $57-61$ শ্রেণিতে।
সুতরাং, প্রচুরক শ্রেণি হলো $57-61$।
প্রচুরক শ্রেণির মধ্যমান $=$ $57 + 61$⁄$2$
$=$ $118$⁄$2$
$= 59$
সুতরাং, প্রচুরক শ্রেণির মধ্যমান $59$। Answer
(খ) নং এর সমাধান
মধ্যক নির্ণয়ের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:
| শ্রেণি | অবিচ্ছিন্ন শ্রেণিসীমা | গণসংখ্যা ($f_i$) | যোজিত গণসংখ্যা ($F_c$) |
|---|---|---|---|
| 47-51 | 46.5 - 51.5 | 5 | 5 |
| 52-56 | 51.5 - 56.5 | 11 | 5+11=16 |
| 57-61 | 56.5 - 61.5 | 13 | 16+13=29 |
| 62-66 | 61.5 - 66.5 | 9 | 29+9=38 |
| 67-71 | 66.5 - 71.5 | 8 | 38+8=46 |
| 72-76 | 71.5 - 76.5 | 4 | 46+4=50 |
| মোট | $n = 50$ | ||
এখানে, মোট গণসংখ্যা $n = 50$
অতএব, $\frac{n}{2} = \frac{50}{2} = 25$
যেহেতু, $25$ তম পদের অবস্থান $56.5 - 61.5$ অবিচ্ছিন্ন শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $57-61$।
এখানে,
মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 56.5$
মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 16$
মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 13$
শ্রেণি ব্যবধান, $h = 5$
আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$
$= 56.5 + (25 - 16) \times \frac{5}{13}$
$= 56.5 + 9 \times \frac{5}{13}$
$= 56.5 + \frac{45}{13}$
$= 56.5 + 3.46$ (প্রায়)
$= 59.96$ (প্রায়)
সুতরাং, নির্ণেয় মধ্যক $59.96$ কেজি (প্রায়)। Answer
(গ) নং এর সমাধান
আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা সারণি তৈরি করা হলো:
| শ্রেণি | অবিচ্ছিন্ন শ্রেণিসীমা | গণসংখ্যা |
|---|---|---|
| 47-51 | 46.5 - 51.5 | 5 |
| 52-56 | 51.5 - 56.5 | 11 |
| 57-61 | 56.5 - 61.5 | 13 |
| 62-66 | 61.5 - 66.5 | 9 |
| 67-71 | 66.5 - 71.5 | 8 |
| 72-76 | 71.5 - 76.5 | 4 |
অঙ্কনের বিবরণ:
ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $46.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।
চিত্র: প্রদত্ত উপাত্তের আয়তলেখ
Comments (0)