সসীম ধারা : অনুশীলনী-১৩.১ - সৃজনশীল - ৪
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 335 words | 2 mins to read |
Total View 2 |
|
Last Updated 5 hours ago |
Today View 1 |
৪ $9+7+5+ \cdots \cdots \cdots$ ধারাটির $n$ সংখ্যক পদের সমষ্টি $-144$
- (ক) ধারাটির ৬ষ্ঠ পদ নির্ণয় কর।
- (খ) ধারাটির কত তম পদ $-33$ নির্ণয় কর।
- (গ) $n$ এর মান নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
প্রদত্ত ধারাটি হলো: $9+7+5+ \cdots \cdots \cdots$
এটি একটি সমান্তর ধারা।
এখানে,
ধারাটির ১ম পদ, $a = 9$
সাধারণ অন্তর, $d = 7-9 = -2$
আমরা জানি, সমান্তর ধারার $r$ তম পদ $= a+(r-1)d$
$\therefore$ ৬ষ্ঠ পদ $= 9+(6-1)(-2)$
$= 9+5(-2)$
$= 9-10$
$= -1$
সুতরাং, ধারাটির ৬ষ্ঠ পদ $-1$। Answer
(খ) নং এর সমাধান
‘ক’ হতে পাই,
ধারাটির ১ম পদ, $a = 9$
সাধারণ অন্তর, $d = -2$
ধরি, ধারাটির $p$ তম পদ $= -33$
আমরা জানি, সমান্তর ধারার $p$ তম পদ $= a+(p-1)d$
প্রশ্নমতে,
$a+(p-1)d = -33$
বা, $9+(p-1)(-2) = -33$
বা, $(p-1)(-2) = -33 - 9$
বা, $(p-1)(-2) = -42$
বা, $p-1 = \dfrac{-42}{-2}$
বা, $p-1 = 21$
বা, $p = 21+1$
$\therefore p = 22$
সুতরাং, ধারাটির ২২ তম পদ $-33$। Answer
(গ) নং এর সমাধান
‘ক’ হতে পাই, ধারাটির ১ম পদ, $a = 9$ এবং সাধারণ অন্তর, $d = -2$
উদ্দীপক হতে পাই, $n$ সংখ্যক পদের সমষ্টি, $S_n = -144$
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\}$
প্রশ্নমতে,
$\dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\} = -144$
বা, $\dfrac{n}{2}\left\{2 \cdot 9 + (n-1)(-2)\right\} = -144$
বা, $\dfrac{n}{2}\left\{18 - 2n + 2\right\} = -144$
বা, $\dfrac{n}{2}\left\{20 - 2n\right\} = -144$
বা, $\dfrac{n}{2} \cdot 2(10 - n) = -144$
বা, $n(10 - n) = -144$
বা, $10n - n^2 = -144$
বা, $-n^2 + 10n + 144 = 0$
বা, $n^2 - 10n - 144 = 0$ [উভয়পক্ষকে $-1$ দ্বারা গুণ করে]
বা, $n^2 - 18n + 8n - 144 = 0$
বা, $n(n - 18) + 8(n - 18) = 0$
বা, $(n - 18)(n + 8) = 0$
হয়,
$n - 18 = 0$
$\therefore n = 18$
অথবা,
$n + 8 = 0$
$\therefore n = -8$
কিন্তু পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই $n = -8$ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, $n$ এর মান $18$। Answer
Comments (0)