উপপাদ্য : বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান।

Article Stats 📡 Page Views
Reading Effort
93 words | 1 min to read
Total View
69
Last Updated
31-Dec-2025 | 07:33 PM
Today View
0

বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান।


উপপাদ্য ২১
মনে করি, $O$ বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের $BCD$ চাপের উপর দণ্ডায়মান $\angle BAD$ এবং $\angle BED$ দুইটি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে, $\angle BAD = \angle BED$।

অঙ্কন : $O$, $B$ এবং $O$, $D$ যোগ করি।

প্রমাণ: এখনে $BCD$ চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ $\angle BOD$।
সুতরাং, $\angle BOD = 2 \angle BAD$ এবং $\angle BOD=2 \angle BED$ [$\therefore$ একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ]
$\therefore 2 \angle BAD = 2 \angle BED$
বা, $\angle BAD = \angle BED$ [প্রমাণিত]

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা