প্রবন্ধ রচনা : মেট্রোরেল প্রকল্প
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 23-Mar-2022 | 01:49 PM |
Total View 108.2K |
|
Last Updated 24-Dec-2025 | 06:48 PM |
Today View 0 |
↬ ম্যাস র্যাপিড ট্রানজিট (MRT-6)
↬ যোগাযোগের নতুন দিগন্ত : মেট্রোরেল
ভূমিকা : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও যুগান্তকারী অধ্যায় হলো ঢাকা মেট্রোরেল। বিশ্বের জনবহুল মেগা সিটিগুলোর মধ্যে ঢাকা অন্যতম, যেখানে যানজট একটি নিত্যনৈমিত্তিক ও ভয়াবহ সমস্যা। এই সমস্যা নিরসনে এবং নগরবাসীর যাতায়াতকে স্বাচ্ছন্দ্যময় করতে বর্তমান সরকারের গৃহীত মেগা প্রকল্পগুলোর মধ্যে মেট্রোরেল (এমআরটি লাইন-৬) সবচেয়ে সফল ও জনপ্রিয়। এটি এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তব। ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সময় সাশ্রয় ও যানজট নিরসনে মেট্রোরেল বর্তমানে জাদুর মতো ভূমিকা পালন করছে।
মেট্রোরেল কী : মেট্রোপলিটন রেল-এর সংক্ষিপ্ত রূপ হলো মেট্রোরেল। মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো স্পর্শ করে গণপরিবহনের জন্য উড়াল পথে বা মাটির নিচ দিয়ে প্রতিষ্ঠিত রেলব্যবস্থাই হলো মেট্রোরেল। এটি একটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব পরিবহন। ঢাকা মেট্রোরেল ব্যবস্থার প্রকল্পটির নাম ‘ম্যাস র্যাপিড ট্রানজিট’ বা এমআরটি। এটি একটি দ্রুতগামী, স্বাচ্ছন্দ্যময়, সুবিধাজনক, শীতাতপ নিয়ন্ত্রিত ও নিরাপদ নগরকেন্দ্রিক রেলব্যবস্থা।
মেট্রোরেলের গুরুত্ব : জনবহুল রাজধানী ঢাকা একসময় যানজটের শহর হিসেবে পরিচিত ছিল। কর্মঘণ্টার বড় একটি অংশ রাস্তায় নষ্ট হতো। কিন্তু মেট্রোরেল চালু হওয়ার পর উত্তরা থেকে মতিঝিল রুটের চিত্র আমূল পরিবর্তিত হয়েছে। যেখানে বাসে বা ব্যক্তিগত গাড়িতে যেতে ২-৩ ঘণ্টা লাগত, সেখানে মেট্রোরেলে মাত্র ৩৫-৪০ মিনিটে পৌঁছানো যাচ্ছে। এটি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং চাকরিজীবীদের অফিস গমন সহজ করেছে। হরতাল, অবরোধ বা প্রাকৃতিক দুর্যোগেও মেট্রোরেল নির্বিঘ্নে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, যা নগরজীবনে স্বস্তির নিঃশ্বাস এনেছে।
মেট্রোরেলের রুট ও স্টেশন : এমআরটি লাইন-৬ বা মেট্রোরেলের রুটটি উত্তরা উত্তর থেকে শুরু হয়ে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত বিস্তৃত। মূল পরিকল্পনায় এর দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার থাকলেও কমলাপুর পর্যন্ত বর্ধিত করায় এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২১.২৬ কিলোমিটার। এই রুটে মোট ১৭টি স্টেশন রয়েছে।
স্টেশনগুলো হলো : ১. উত্তরা উত্তর, ২. উত্তরা সেন্টার, ৩. উত্তরা দক্ষিণ, ৪. পল্লবী, ৫. মিরপুর-১১, ৬. মিরপুর-১০, ৭. কাজীপাড়া, ৮. শেওড়াপাড়া, ৯. আগারগাঁও, ১০. বিজয় সরণি, ১১. ফার্মগেট, ১২. কারওয়ান বাজার, ১৩. শাহবাগ, ১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫. বাংলাদেশ সচিবালয়, ১৬. মতিঝিল এবং ১৭. কমলাপুর (নির্মাণাধীন/শেষ পর্যায়)।

মেট্রোরেলের আধুনিক সুযোগ-সুবিধা : সাধারণ ট্রেন বা বাসের চেয়ে মেট্রোরেলে অত্যাধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান:
১. উড়াল রেলপথ : মূল সড়কের মাঝ বরাবর উড়াল সড়ক বা ভায়াডাক্ট নির্মিত হয়েছে, যার ফলে নিচের রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটে না।
২. বগি ও কামরা : প্রতিটি ট্রেনে ৬টি করে বগি রয়েছে। প্রতিটি কামরা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC)। উভয় পাশে ৪টি করে দরজা থাকায় যাত্রীরা দ্রুত ওঠা-নামা করতে পারেন।
৩. গতি ও সময় : ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সময় লাগে মাত্র ৩১-৩৮ মিনিট। পিক আওয়ারে প্রতি ৮-১০ মিনিট পর পর ট্রেন পাওয়া যায়।
৪. টিকেট ও ভাড়া ব্যবস্থা : মেট্রোরেলে ভ্রমণের জন্য দুই ধরনের টিকেট ব্যবস্থা রয়েছে—স্থায়ী বা এমআরটি পাস (MRT Pass) এবং এককালীন যাত্রার টিকেট (Single Journey Ticket)। ভেন্ডিং মেশিন থেকে স্বয়ংক্রিয়ভাবে টিকেট কাটা যায়। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।
৫. বিশেষ সুবিধা : নারীদের জন্য আলাদা কোচের ব্যবস্থা রয়েছে। এছাড়া বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে লিফট, এস্কেলেটর এবং হুইলচেয়ারের সুবিধা।

স্বপ্নজয় ও উদ্বোধন : নানা চড়াই-উতরাই পেরিয়ে মেট্রোরেল আজ বাস্তব।
- প্রথম ধাপ : ২০২২ সালের ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন এবং ২৯ ডিসেম্বর থেকে তা সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়।
- দ্বিতীয় ধাপ : ২০২৩ সালের ৪ নভেম্বর প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।
প্রকল্প ব্যয় ও অর্থায়ন : মেট্রোরেল প্রকল্পটি জাপান সরকারের দাতা সংস্থা জাইকা (JICA) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। শুরুতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। তবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথ বর্ধিত করা এবং আনুষঙ্গিক কারণে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা ঋণ দিয়েছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার বহন করেছে।
অর্থনৈতিক প্রভাব ও আগামীর বাংলাদেশ : মেট্রোরেল চালু হওয়ার ফলে ঢাকার জিডিপি (GDP) প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (STP) অনুযায়ী, এই প্রকল্প বছরে হাজার হাজার কোটি টাকার কর্মঘণ্টা সাশ্রয় করছে। জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ দূষণ রোধেও এটি ভূমিকা রাখছে। এমআরটি লাইন-৬ ছাড়াও ঢাকায় পাতাল রেলসহ আরও কয়েকটি লাইনের কাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হলে ঢাকা একটি আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তরিত হবে।
উপসংহার : স্বাধীনতার ৫০ বছর পূর্তির পরপরই মেট্রোরেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের সক্ষমতার প্রতীক। এটি কেবল একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং বাঙালির গর্ব ও আত্মবিশ্বাসের স্মারক। যানজটমুক্ত ঢাকা গড়ার লক্ষ্যে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে মেট্রোরেল এক অনন্য সংযোজন। এর সঠিক রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পারি।
Leave a Comment (Text or Voice)
Comments (5)
@Guest | 26-Jan-2024 | 05:59:38 PM
পয়েন্টে আরো থাকলে ভালে হতো।
এটা ছোট করা যাবে না, তুমি ছোট করে নাও।
Ato boro ektu coto Kore dan
Good