সাধারণ জ্ঞান : রশীদ করীম

Article Stats 📡 Page Views
Reading Effort
194 words | 2 mins to read
Total View
397
Last Updated
10-Jun-2022 | 03:56 PM
Today View
0
রশীদ করীম

রশীদ করীম কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৯২৫ সালের ১৪ ই আগস্ট, কলকাতায়।

তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর নাম কী কী?
উপন্যাস : 'উত্তম পুরুষ' (১৯৬১), 'প্রসন্ন পাষাণ' (১৯৬৩), 'আমার যত গ্লানি' (১৯৭৩), 'সোনার পাথর বাটি', 'বড়ই নিঃসঙ্গ', 'লান্সবাক্স' ইত্যাদি। 

প্রবন্ধ : 'আর এক দৃষ্টিকোণ', 'মনের গহনে তোমার মুরতিখানা'। 

'উত্তম পুরুষ' উপন্যাসের পরিচয় দাও।
— রশীদ করীমের এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬১ সালে। উপন্যাসের প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অণিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র আবর্তিত হয়েছে। এদের মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়।

'আমার যত গ্লানি' উপন্যাসের পরিচয় দাও।
— স্বাধীনতা পূর্ববর্তী সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিক অস্থিরতাকে আশ্রয় করে রশীদ করিম উপন্যাসটি রচনা করেন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। গ্রন্থটিকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় না, কারণ ঐতিহাসিক ঘটনাগুলো ছাড়া বাকিসব কিছু কল্পনাপ্রসূত। উপন্যাসের নায়ক এরফান অন্তর্গতভাবে দহন হবার ফলে সামাজিক বাস্তবতার কাছে বার বার পরাজিত হয়। কিন্তু অন্তরাত্মাকে সজাগ রাখে বলে শেষ অবধি সে অপরাজিত থাকে। এই অপরাজেয় মানসিজতাই উপন্যাসের মূল সুর।

তিনি কী কী পুরস্কার লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (১৯৭২), একুশে পদক (১৯৮৪), লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১), জনকণ্ঠ পুরস্কার (২০০১)।

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ২০১১ সালের ২৬ য়ে নভেম্বর।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা