সাধারণ জ্ঞান : বিষ্ণু দে

Article Stats 📡 Page Views
Reading Effort
223 words | 2 mins to read
Total View
509
Last Updated
28-Dec-2021 | 09:27 AM
Today View
0
বিষ্ণু দে

বিষ্ণু দে কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৯০৯ খ্রিষ্টাব্দে, কলকাতায়। 

তিনি মূলত কী ছিলেন? — কবি, প্রাবন্ধিক ও চিত্র সমালোচক। 

তিনি কোন সাহিত্য গোষ্ঠীর লেখক ছিলেন? — কল্লোল সাহিত্যগোষ্ঠীর। 

তিনি কোন সম্পাদক ছিলেন? — পরিচয় পত্রিকায়। (১৯৩১–১৯৪৭ পর্যন্ত) 

তাঁর প্রকাশিত অপর পত্রিকার নাম কী? — 'সাহিত্যপত্র' (১৯৪৮)। 

বিষ্ণু দের প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহের নাম কী? — 'উর্বশী ও আর্টেমিস' (১৯৩৩), 'চোরাবালি' (১৯৩৭), 'সাতভাই চম্পা' (১৯৪৪), 'তুমি শুধু পঁচিশে বৈশাখ' (১৯৫৮), 'স্মৃতি সত্তা ভবিষ্যৎ' (১৯৬৩), 'সেই অন্ধকার চাই' (১৩৩৭), 'রবিকরোজ্জ্বল নিজদেশ' (১৩৮০)। 

'উর্বশী ও আর্টেমিস' কাব্যগ্রন্থের পরিচয় দাও। 
— বিষ্ণু দে রচিত এই কাব্যগ্রন্থে দেশি ও বিদেশি মিথের প্রয়োগ আছে। সনাতন রোমান্টিকতার বিরোধী বিষ্ণু দে–র প্রথম কাব্যগ্রন্থ 'উর্বশী ও আর্টেমিস' প্রকাশিত হয় ১৯৩২ খ্রি.। তিনি ঐতিহ্য সচেতন ব্যক্তি ছিলেন বলে আর্টেমিসের চিত্রকল্পের সঙ্গে উর্বশীর চিত্রকল্পের পাশাপাশি স্থান দিয়েছেন। গ্রন্থটির কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো : উর্বশী,উর্বশী ও আর্টেমিস, প্রেম, ছেদ, পলায়ন, রাত্রিশেষ ইত্যাদি।  

তাঁর কাব্য বৈশিষ্ট্য কী ধরনের? — তিনি প্রাচ্য ও পাশ্চাত্য মিথের সাথে বাস্তবতার সংমিশ্রণ ঘটান। তাছাড়া মার্কসীয় মতবাদকে নিজের মতো গ্রহণ করে প্রয়োগ করেন। 

তাঁর রচিত প্রবন্ধসমূহের নাম কী কী? — 'সাহিত্যের ভবিষ্যৎ' (১৯৬৮), 'রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা' (১৯৬৬)। 

তাঁর রচিত অনুবাদ সাহিত্যের নাম কী? — 'এলিয়টের কবিতা' (১৯৫০)। 

তিনি সাহিত্যো অবদানের জন্য কী কী পুরস্কারে ভূষিত হন? — ১৯৫৫ তে সাহিত্য একাডেমির পুরস্কার ও ১৯৭২ এ জ্ঞানপীঠ পুরস্কার। 

তিনি তাঁর রচনায় কী উপস্থাপনার ক্ষেত্রে সাফল্য অর্জন করেন? — মার্কসীয় তত্ত্বকে জীবনাবেগ ও শিল্পসম্মত করে। 

তিনি কবে মারা যান? — ১৯৮২ সালের ৩রা ডিসেম্বর।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা