সাধারণ জ্ঞান : বেনজির আহমদ

Article Stats 📡 Page Views
Reading Effort
128 words | 1 min to read
Total View
129
Last Updated
28-Dec-2021 | 09:32 AM
Today View
0
বেনজির আহমদ

বেনজির আহমদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৯০৩ সালে নরসিংদী জেলার ধানুয়ায়। 

তাঁর মূল পরিচয় কী? — পত্রিকার সম্পাদক ও কবি। 

তিনি কত সালে কোন পত্রিকা প্রকাশের মাধ্যমে সম্পাদনায় আসেন? — ১৯২৭ সালে 'নওরোজ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন। 

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম কী? — 'বন্দীর বাঁশী ও বৈশাখ' (১৯৬২)। 

রাজনৈতিকভাবে তিনি মতে বিশ্বাসী ছিলেন? — পাকিস্তান আন্দোলনে বিশ্বাসী ছিলেন। আইয়ুবী মৌলিক গণতন্ত্রের সুযোগে ঢাকা ৬ আসন থেকে এমএলএ নির্বাচিত হয়েছিলেন।

পাকিস্তানে রবীন্দ্রসংগীত বিতর্কে তাঁর অবস্থান কী ছিল? — তিনি রবীন্দ্রসংগীত প্রচারের বিরোধিতা করেছিলেন। ১৯৬৭ সালের ২২ শে জুন পাকিস্তান সরকার বেতার টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধ করলে বেনজির আহমদ এই মতে সম্মতি প্রকাশ করেন। 

তিনি কী ধরনের কবি ছিলেন? — মুসলিম পুনর্জাগরণবাদী কবি। 

তিনি কবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? — ১৯৬৪ সালে কবিতার জন্য। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১২ ই ফেব্রুয়ারি ১৯৮৩ সালে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা