সাধারণ জ্ঞান : অন্নদাশঙ্কর রায় — অমিয় চক্রবর্তী

Article Stats 📡 Page Views
Reading Effort
355 words | 2 mins to read
Total View
487
Last Updated
13-Nov-2021 | 02:44 PM
Today View
0
অন্নদাশঙ্কর রায়

অন্নদাশঙ্কর রায় কবে, কোথায় জন্ম গ্রহণ করেন? — ১৫ মার্চ, ১৯০৪ ; ভারতের উড়িষ্যার ঢেঙ্কানলে।

তাঁর বাবা–মার নাম কী? — পিতা — নিমাইশঙ্কর রায় এবং মাতা – হেমনলিনী দেবী।

অন্নদাশঙ্কর রায় পেশায় কি ছিলেন? — নদীয়া জেলার ম্যাজিস্ট্রেট, কুমিল্লার জজ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগের সচিব।

অন্নদাশঙ্কর রায় মূলত কি ছিলেন? — বাংলা এবং উড়িষ্যা ভাষার দক্ষ কবি, ঔপন্যাসিক এবং প্রবন্ধকার।

অন্নদাশঙ্কর রায়ের প্রকাশিত প্রথম লেখার নাম কী? — তিনটি প্রশ্ন (প্রবাসী, ১৯২০)।

অন্নদাশঙ্কর রায়ের প্রথম উপন্যাসের নাম কী? — অসমাপিকা (১৯৩০)।

অন্নদাশঙ্কর রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? — রাখী (১৯৩২)।

অন্নদাশঙ্কর রায়ের রচনার প্রধান বৈশিষ্ট্য কী? — গদ্যভাষায় বীরবলি (অনেকটা প্রমথ চৌধুরীর মতো) চমক ও গভীর মননশীলতা তার রচনার প্রধান বৈশিষ্ট্য।

অন্নদাশঙ্কর রায়ের উল্লেখযোগ্য ভ্রমণকাহিনীসমূহ কী কী? — পথে প্রবাসে ; ইউরোপের চিঠি – ইত্যাদি।

অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতাগুলোর ভেতর অন্যতম যেসব ছিলো তার উদাহরণ দাও। — রাখী (১৯৩২), কালের শাসন (১৯৩৩), নূতনা রাধা (১৯৪৩), ক্রীডো ইত্যাদি।

অন্নদাশঙ্কর রায়ের রচিত প্রবন্ধগুলোর মধ্যে অন্যতম যেসব? — তারুণ্য (১৯৩৭), ইশারা (১৯৪৩), জীয়ন কাটি (১৯৪৯), নতুন করে বাঁচা (১৯৫৩), আধুনিকতা (১৯৫৩) ইত্যাদি।

অন্নদাশঙ্কর রায়ের বিখ্যাত সব উপন্যাসের নাম কী কী? — যার যেথা দেশ (১৯৩২), অজ্ঞাতবাস (১৯৩৩), দুঃখমোচন (১৯৩৬), অপসরণ (১৯৪২), মর্তের স্বর্গ (১৯৪০) ইত্যাদি।

অন্নদাশঙ্কর রায়ের রচিত ছোটগল্প সমূহ উল্লেখ করো? — মন পবন (১৯৪৬), যৌবন জ্বালা (১৯৫০), কামিনী কাঞ্চন (১৯৫৪), প্রকৃতির পরিহাস (১৯৩৪) ইত্যাদি।

অন্নদাশঙ্কর রায় কবে মৃত্যুবরণ করেন? — ২৮ অক্টোবর, ২০০২ (কলকাতায়)।

অমিয় চক্রবর্তী

অমিয় চক্রবর্তী কবে জন্মগ্রহণ করেন? — ১০ এপ্রিল, ১৯০১।

অমিয় চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন? — পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে।

অমিয় চক্রবর্তীর পিতা কে ছিলেন? — দ্বিজেশচন্দ্র চক্রবর্তী।

কর্মজীবনে অমিয় চক্রবর্তী কোন পেশায় যুক্ত ছিলেন? — শিক্ষকতা।

অমিয় চক্রবর্তী মূলত কোন পরিচয়ে পরিচিত? — একজন আধুনিক কবি হিসেবে।

অমিয় চক্রবর্তী কোন সময়কার কবি ছিলেন? — ৩০ শের দশকের।

কোন সব বিদেশী কবিসাহিত্যিকদের সংস্পর্শে এসে অমিয় চক্রবর্তী মূলত কাব্য রচনা শুরু করেন? — ইয়েটস, জর্জ বার্নাড শ, রর্বাট ফ্রস্ট প্রমুখ।

বাংলা কাব্যের ক্ষেত্রে অমিয় চক্রবর্তীর অবস্থান কোথায়? — রবীন্দ্র প্রভাবিত কাব্য–বলয়ের বাইরে।

অমিয় চক্রবর্তী বিশ্বকবি রবীন্দ্রনাথের সাথে কিভাবে সম্পর্কযুক্ত ছিলেন? — তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব এবং প্রায় সময়ের ভ্রমণ সফরসঙ্গী ছিলেন।

কবিতা ছাড়াও অমিয় চক্রবর্তীর পরিচিতি আছে সাহিত্যের কোন ক্ষেত্রে? — গদ্য রচনায়।

অমিয় চক্রবর্তীর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম কোনগুলো? — খসড়া (১৯৩৮), এক মুঠো (১৯৩৯), মাটির দেয়াল (১৯৪২), অনিঃশেষ (১৯৭৬) ইত্যাদি বিখ্যাত।

অমিয় চক্রবর্তীর রচিত গদ্য রচনাগুলো কী কী? — চলো যাই, সাম্প্রতিক, পুরবাসী, পথ অন্তহীন ইত্যাদি।

'বাংলাদেশ' কবিতাটি অমিয় চক্রবর্তী কোন প্রেক্ষাপটে রচনা করেছিলেন? — বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে।

অমিয় চক্রবর্তীর রচিত 'এক মুঠো' কাব্যগ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও? — এটি ১৯৩৯ সালে প্রকাশিত হয়। বিশ শতকে বিজ্ঞানের ব্যবহারে মানুষের জীবনের জটিলতা এবং মানব—মানবীর অন্তর্গত সুখ ও সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করেছেন।

অমিয় চক্রবর্তী কবে মৃত্যুবরণ করেন? — ১৯৮৬ সালে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
⏰ আগামীকাল পরীক্ষা
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৩ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৬ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৭ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৮ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৯ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৫ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার