সাধারণ জ্ঞান : অদ্বৈত মল্লবর্মণ [ তিতাস একটি নদীর নাম ]

Article Stats 📡 Page Views
Reading Effort
280 words | 2 mins to read
Total View
4.2K
Last Updated
13-Nov-2021 | 02:45 PM
Today View
0
অদ্বৈত মল্লবর্মণ

অদ্বৈত মল্লবর্মণ কোথায়, কত সালে জন্ম গ্রহণ করেন? — গোকর্ণ গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া; ১৯১৪ সালে।

অদ্বৈত মল্লবর্মণ কোন বংশে জন্মগ্রহণ করেন? — মালো বংশে।

অদ্বৈত মল্লবর্মণ মূলত কি ছিলেন? — ঔপন্যাসিক।

অদ্বৈত মল্লবর্মণ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? — নবশক্তি।

অদ্বৈত মল্লবর্মণ কি দিয়ে কর্মজীবন শুরু করেন? — ত্রিপুরা পত্রিকায় সাংবাদিকতা দিয়ে।

কোন পত্রিকায় অদ্বৈত মল্লবর্মণ বেনামে কবিতা লেখেন? — মোহাম্মদী।

অদ্বৈত মল্লবর্মণের সুবিখ্যাত উপন্যাসটির নাম কী? তার খণ্ড কয়টি? — তিতাস একটি নদীর নাম ; ৪ খণ্ড।

তিতাস একটি নদীর নাম — প্রথম কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? — মোহাম্মদী পত্রিকায় ; ১৩৫২ সালে।

উপন্যাসটি গ্রন্থ সহকারে কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়? — ১৯৫৬ খ্রিষ্টাব্দে।

অদ্বৈত মল্লবর্মণ কোন উপন্যাসের মধ্যে ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তর্দৃষ্টির বলে ধীবর সমাজের কাহিনীকে তুলে এনেছেন? — তিতাস একটি নদীর নাম।

‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি চলচ্চিত্রায়ণ হয় কবে, কে করেন? — ১৯৭৩ খ্রিষ্টাব্দে, ঋত্বিক ঘটক।

অদ্বৈত মল্লবর্মণের কয়েকটি গ্রন্থের নাম লেখ। — নয়াবসত ; রামধনু ; সাদা হাওয়া ইত্যাদি।

‘তিতাস একটি নদীর নাম’ থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা

'তিতাস একটি নদীর নাম' উপন্যাসে কোন বিষয়কে অবলম্বন করা হয়েছে? — জেলে ও মৎস্যজীবীদের অন্ত্যজ জীবন।

কিশোরদের গ্রামের নাম কী? — গোকর্ণঘাট।

'কিন্তু কালা আখর যে চিজ অখন কিছু কিছু টের পাই'— এখানে 'কালা আখর' বলতে কি বুঝানো হয়েছে? — বর্ণমালা।

'ভোরের হওয়ায় তার তন্দ্রা ভাঙে'— কার? — তিতাস নদীর।

'মনের মত মানুষ পাইলাম না'— কে মনের মতো মানুষ পেলো না? — জনৈক মালো যুবক।

অদ্বৈত মল্লবর্মণ কোন কোন পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন? — নবশক্তি, ত্রিপুরা, মোহাম্মদী পত্রিকার সাথে।

অদ্বৈত মল্লবর্মণের 'সাদা হাওয়া' কোন ধরনের উপন্যাস? — রাজনৈতিক।

'ধানত এইবার খুব ফলছে'। উক্তি টা কার? — রামপ্রসাদের।

অদ্বৈত মল্লবর্মণের নাগরিক উপন্যাস কোনটি? — সাদা হাওয়া।

'তোমার আমার ঘর নাই, তার আবার মানুষ'— উপন্যাসের উক্তিটি কার? — করমালীর।

বিজয় নদী তিতাস নদী থেকে কতদূরে? — ১৩ মাইল।

যে বউ বাপের বাড়িতে যায়, তার এক চোখে প্রজাপতি নাচে, আরেক চোখে কি থাকে? — জল।

'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম কী? — বাসন্তী।

'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র কোনটি? — কিশোর।

বড় নৌকার মাঝিরা কার জিম্মায় চাঁদপুরে নৌকা ও জাল রেখে আসে? — নিকারীর জিম্মায়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা