সাধারণ জ্ঞান : বাংলাদেশের জনসংখ্যা

Article Stats 📡 Page Views
Reading Effort
326 words | 2 mins to read
Total View
5.8K
Last Updated
09-May-2021 | 12:21 PM
Today View
0
বাংলাদেশের জনসংখ্যা
উপমহাদেশে প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কত সালে? – ১৮৬১ সালে।

আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? – ৯৫তম।

বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? – বান্দরবান।

NIPORT কী? – জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।

বাংলাদেশে প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে? – ১৯৭৪ সালে (১০-১৮ মে)।

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? – ৭ম। (নোট : বর্তমানে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম)

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? – ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন (পঞ্চম আদমশুমারি ২০১১ এর চুড়ান্ত রিপোর্ট)। ১৫ কোটি ৭৯ লাখ [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫]

UNFPA-এর ২০১৪ সালের জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? – ১৫ কোটি ৮৫ লাখ।

বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের কততম দেশ? – অষ্টম।

জনসংখ্যার হিসাবে বাংলাদেশ বর্তমানে এশিয়ার কততম জনাধিক্য দেশ? – পঞ্চম।

জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? – চতুর্থ।

জনসংখ্যায় সার্কভুক্ত দেশে বাংলাদেশের অবস্থান কত? – তৃতীয়।

বাংলাদেশের নারী-পুরুষের অনুপাত কত? – ১০০:১০৪.৯ [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫]

বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? – ১.৩৭% (পঞ্চম আদমশুমারি চূড়ান্ত রিপোর্ট ২০১১); ১.৩৬% [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫] ১.২% [UNFPA জনসংখ্যা রিপোর্ট ২০১৫]

বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) কত? – ১,০১৫ জন (পঞ্চম আদমশুমারি চূড়ান্ত রিপোর্ট ২০১১); ১,০৩৫ জন [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫] ১০৪৯ জন [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট ২০১৩]

জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা কোনটি? – সাভার, ঢাকা (পূর্বে ছিল নোয়াখালীর বেগমগঞ্জ)।

জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি? – থানচি (বান্দরবান)। পূর্বে ছিল রাঙ্গামাটির রাজস্থালী।

বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি কোথায়? – পাসিংপা ড়া (উচ্চতা ৩,০৬৪ ফুট)। এটি কেওক্রাডং পর্বতে মুরং আদিবাসী অধ্যুষিত জনবসতি।

ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে? – জ্যামিতিক হারে (১, ২, ৪, ৮, ১৬)।

বাংলাদেশের স্থুল জন্মহার (প্রতি হাজারে) কত? – ১৮.৯ জন [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫]

বাংলাদেশের স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে) কত? – ৫.৩ জন [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫]

বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত? – ৭০.৭ বছর [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫]

বাংলাদেশের পুরুষ ও নারীর গড় আয়ুষ্কাল কত? – ৬৯.৯ ও ৭১.৫ বছর [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫]

বাংলাদেশের কত শতাংশ জনগণ ভূমিহীন? – ৩৫.৪% [অর্থনৈতিক সমীক্ষা ২০১৫] 

বাংলাদেশের শহুরে জনসংখ্যা কতভাগ? – ২৮.৯% [UNFPA Report 2014]

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)