সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

Article Stats 📡 Page Views
Reading Effort
418 words | 3 mins to read
Total View
734
Last Updated
23-Mar-2025 | 07:09 AM
Today View
0
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কী? — চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ

চর্যাপদ কিসের সংকলন? — গানের সংকলন

চর্যাপদের বিষয়বস্তু কি? — বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ

‘ইড়া’ বলতে কি বুঝায়? — মেরুদন্ডের বাঁ দিকের একটি নাড়িকে ইড়া বলে

‘পিঙ্গলা’ বলতে কি বুঝ? — মেরুদন্ডলর দক্ষিণ দিকে অবস্থিত একটি নাড়িকে

‘সুষুম্না’ বলতে যা বোঝায়? — ইড়া এবং পিঙ্গলার মধ্যস্থিত অপর একটি সূক্ষ্ম নাড়ি

ইলা, পিঙ্গলা এবং সুষুম্না - তিনটি নাড়ির মিলনকে একত্রে বলে? — ত্রিবেণী

চর্যাগুলো কারা রচনা করেন? — বৌদ্ধ সহজিয়াগণ

সহজিয়া বলতে কি বুঝায়? — স্বদেহ কেন্দ্রিক সহজপন্থার সাধকগণ

চর্যায় কতজন কবির পদ পাওয়া যায়? — কবির সংখ্যা ২৩ (মতান্তরে ২৪)

চর্যাপদে কয়টি পদ বা গান ছিলো? — ৫০ টি (মতান্তরে ৫১ টি)

চর্যাপদের কবিদের নামের সাথে 'পা' যুক্ত কেন? — তারা পদ (কবিতা) রচনা করতেন বলে বলে তাদের সম্মান করে পাদ বলা হতো। পাদ > পা হয়েছে

কোন কবি সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেন? — কাহ্নপা। ১৩ টি পদ রচনা করেন তবে ১২ টি পাওয়া গেছে

কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন? — ভুসুকুপা; ৮ টি

কোন কবি রচিত কোন পদ পাওয়া যায় নি? — তন্ত্রীপা (না পাওয়া পদ নং – ২৫)

চর্যাপদে কোন কোন পদ পাওয়া যায়নি? — ২৪ (কাহ্নপা), ২৫ (তন্ত্রীপা) এবং ৪৭ (কুক্কুরীপা) রচিত

চর্যাপদ গ্রন্থে মোট কতটি পদ পাওয়া গেছে? — সাড়ে ছেচল্লিশটি

চর্যাপদে কয়টি পদ ছেঁড়া বা খন্ডিতাংশ ছিল? — একটি

চর্যায় কোন পদ খন্ডিত আকারে পাওয়া গেছে? — ২৩ নং পদটি

চর্যার খন্ডিত আকারের যে পদটি পাওয়া তার রচয়িতা কে? — ভুসুকুপা

চর্যার পদগুলো কোন ভাষায় রচিত? — সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত

সন্ধ্যা বা সান্ধ্য ভাষা কি? — যে ভাষা কোন সুনির্দিষ্ট রূপ পায়নি, যার একাধিক অর্থ অর্থাৎ যা আলো আঁধারের মতো তাকে পন্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলে

চর্যাপদ গ্রন্থের প্রথম পদটি কার লেখা? — লুইপার

চর্যাপদের আবিষ্কারক কে? — হরপ্রসাদ শাস্ত্রী

তিনি কোন উপাধি প্রাপ্ত হন? — মহামহোপাধ্যায়

কোথা থেকে কত সালে চর্যা আবিষ্কার করা হয়? — নেপালের রয়েল লাইব্রেরি থেকে, ১৯০৭ সালে

চর্যাপদ প্রথম প্রকাশ হয়? — ১৯১৬ সালে, বঙ্গীয় সাহিত্য পরিষদ (কলকাতা হতে)

চর্যাপদের প্রথম সম্পাদনা করেন? — হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাপদের রচনা কাল নিয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতামত? — ৬৫০ খ্রি. হতে

চর্যাপদের রচনা কাল নিয়ে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতামত? — ৯৫০ হতে ১২০০ খ্রি. ভেতর

চর্যার কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন বলে মনে করা হয়? — শবরপা (৬৮০–৭৬০ খ্রি.)

চর্যাপদ নেপালে পাবার কারণ হিসেবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কারণ? — বাংলা তুর্কি আক্রমণের পর পণ্ডিত মানুষেরা নেপাল, তিব্বতে চলে যান

চর্যাপদ কোন ছন্দে রচিত? — কোন ছন্দ নাই

আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত? — মাত্রাবৃত্তে

চর্যাপদের যুগে নারীদের অবস্থান বর্ণনা করো? — নারীরা খুবই স্বাধীন ছিল।স্বেচ্ছায় সঙ্গী ও পেশা নির্বাচন অধিকারে রাখত

চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দাও? — তারা বৌদ্ধ সহিজিয়া সম্প্রদায় ছিলেন

আজিবুল হাসান
৮ এপ্রিল, ২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)