এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে আবেদনপত্র

Article Stats 📡 Page Views
Reading Effort
140 words | 1 min to read
Total View
10.7K
Last Updated
07-Nov-2021 | 09:13 AM
Today View
0
এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে তোমার পৌরসভার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র রচনা কর।


তারিখ : ১০ জুন, ২০২২

বরাবর
চেয়ারম্যান,
সালটিয়া ইউনিয়ন পরিষদ,
গফরগাঁও, ময়মনসিংহ।

বিষয় : এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ প্রসঙ্গে।

জনাব,
আমরা আপনার ইউনিয়নের অধিবাসী। আমাদের রৌহ। গ্রামের জনগণের দুর্দশা অবর্ণনীয়। এডিস মশার উপদ্রবে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েও রক্ষে নেই। মশার আক্রমণ কিছুতেই ঠেকানো সম্ভব হচ্ছে না। স্কুল-কলেজের ছেলে-মেয়েরা ঠিকমত লেখাপড়া করতে পারছে না। অনেকে আবার এ মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমতাবস্থায় আমরা এলাকাবাসী আপনার নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

অতএব, আপনার নিকট আবেদন এই যে, অতি জরুরি ভিত্তিতে এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে এলাকাবসীকে এই দুর্দশা থেকে মুক্ত করতে আজ্ঞা হয়।

বিনীত,
আপনার বিশ্বস্ত,
মানিক।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (2)

Guest 04-Sep-2025 | 12:20:22 AM

Same question

Guest 03-Sep-2025 | 01:48:18 PM

Ata te 10 mark pabo ????

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা