শহীদ মিনারের তাৎপর্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
257 words | 2 mins to read
Total View
1.9K
Last Updated
28-Dec-2024 | 03:01 PM
Today View
0
শহীদ মিনারের তাৎপর্য নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখো।


রিফাত : রুনি, প্লিজ! জুতা খুলে ওপরে আয়। এটা শহীদ মিনার। শহীদ মিনারে জুতা পরতে নেই।

রুনি : শহীদ মিনার হইছে তো কী হইছে। জুতা রাখব কোথায়?

রিফাত : শহীদ মিনার বাঙালির শ্রদ্ধার স্মারক। আমরা লেখাপড়া করছি। সঠিক ইতিহাস জানছি। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা জেনে তার পরও আমরা তাঁদের অসম্মান করলে সাধারণের সাথে আমাদের পার্থক্য থাকল কী?

রুনি : না মানে অনেকেই উঠেছে তো তাই বললাম আর কি।

রিফাত : ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রফিক, শফিক, সালাম, বরকতদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের স্মৃতিকে অমর করে রাখতে এই শহীদ মিনার। জানিস তাঁদের অবদানে আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় বিশ্বব্যাপী।

রুনি : সারা পৃথিবীতে এই দিন পালন করা হয়?

রিফাত : হ্যা সারা পৃথিবীর মানুষ এই দিন আমাদের মাতৃভাষাকে সম্মান জানায়, বাংলাকে স্মরণ করে। আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযথ মর্যাদার সাথে পালন করে। অথচ আমাদের দেশেই উদ্দীপনার মাত্রা দিন দিন কমে যাচ্ছে।

রুনি : আমি শপথ করছি, আমি সবাইকে এ গৌরবময় ইতিহাসের কথা জানাব এবং এ দিনটার তাৎপর্য সম্পর্কে সবাইকে সচেতন করব। আসলে এটা তো দেশপ্রেমেরই অংশ।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)