খুদে গল্প : স্বপ্ন পূরণের পথে

History 📡 Page Views
Published
18-Sep-2021 | 12:46 PM
Total View
2.9K
Last Updated
23-Dec-2025 | 10:50 AM
Today View
0
"স্বপ্ন পূরণের পথে" অনুসারে একটি খুদে গল্প রচনা করো।

স্বপ্ন পূরণের পথে

কত স্বপ্ন আর আশা নিয়ে ঢাকা এসেছিল রাকিব। কিন্তু হঠাৎ একদিন গাড়ি দুর্ঘটনায় তার দুটি পা হারিয়ে ফেলে সে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তার ওপর পরিবারের সবাই ভরসা করে আছে। এমন সময় এত বড় দুর্ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। রাকিবও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। বাবা-মা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে পরিবারের হাল ধরবে বলে। কিন্তু একটি দুর্ঘটনা তাদের সকল স্বপ্ন-সাধ ভেঙ্গে চুরমার করে দেয়। হাসপাতালের মেঝেতে শুয়ে রাকিব ভাবতে থাকে তার অনাগত ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে। যে পায়ের উপর ভর করে সে নতুনভাবে পথ চলার স্বপ্ন দেখেছে, সে পা দুটো আজ নেই। কিন্তু স্বপ্ন? স্বপ্নতো আর থেমে থাকতে পারে না। রাকিব নড়েচড়ে বসে। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে— এই দৃঢ় প্রত্যয় নিয়ে সে আবার স্বপ্ন দেখে। তার ভাবনায় জেগে ওঠে, যখন সাইক্লোন হয় তখন সকল গাছপালার ওপর দিয়ে কতনা ঝড় বয়ে যায়। ভাঙ্গা ডালপালা আর মুন্ডহীন গাছ তখন আবার নতুন করে বেচে ওঠে। তবে আমি কেন হেরে যাব? আমারতো বুদ্ধি-চিন্তা, হাত-চোখ, মাথা অক্ষত আছে। আমিও পারব। পারতেই হবে। রাকিব তার এক বন্ধুর সহায়তায় কম্পিউটার শেখে। সে ভালো ইংরেজি লিখতে ও বলতে পারে। গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ওয়েব ডিজাইন শিখে মাত্র তিন মাসের মধ্যেই সে ফ্রিল্যান্সার হিসেবে নিজের জায়গা গড়ে তোলে। প্রথম মাসেই তার আয় হয় প্রায় দশ হাজার টাকা। মাত্র ছয় মাসের ব্যবধানে তার মাসিক আয় বেড়ে দাড়ায় ষাট হাজার টাকা। তার পঙ্গুত্ব এখন আর তার জন্য কোন বাধা নয়। বরং তাকে এখন বিভিন্ন ফ্রি-ল্যান্সিং প্রতিষ্ঠান মোটিভেশনাল স্পিকার হিসেবে আমন্ত্রণ জানায়। নিজের স্বপ্ন পূরণ করে সে হয়ে ওঠে অসংখ্য যুবকের স্বপ্ন দেখানোর একজন।
- ৬১ -

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৩ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার