খুদে গল্প : একতাই বল

History 📡 Page Views
Published
18-Sep-2021 | 04:16 PM
Total View
1.9K
Last Updated
23-Dec-2025 | 10:44 AM
Today View
0
''একতাই বল'' শিরোনাম একটি খুদে গল্প রচনা করো।

একতাই বল

“রিমি আজও তুই ঠিকমতো ভাত খাসনি”— বলেই মা বাইরে বেরিয়ে এলো। ততক্ষণে আমি কলেজ বাসে উঠে গিয়েছি। হাত নাড়িয়ে মাঝে বিদায় জানাচ্ছি। আর মা রাগ মেশানো হাসিতে আমার দিকে তাকিয়ে আছে। বাসে বসে বন্ধুদের সঙ্গে গল্প শুরু হলো। সারাদিনে কে করব সেসব প্ল্যান। মাধবী ওর নতুন ডায়েরিটা আমাদের দেখাল। বেশ অভিনব ডায়েরি; তালা দেওয়া যায় তাতে। আমরা সবাই সেটা নিয়ে নানারকম মজা করতে লাগলাম। লিজা নতুন একটা নোটবুক কিনেছে– এইচপি ব্যান্ডের। সেটা নিয়েও বেশ খানিকক্ষণ কথা হলো। আসলে কলেজ বাসই আমাদের সকল গল্পের কেন্দ্রবিন্দু। সারাদিন সবাই পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকি যে, কারো সঙ্গে কারো তেমন কোনো কথাই হয় না। মাঝে ৪৫ মিনিটের একটা ব্রেক থাকে। তখন সবাই হালকা খাবার-দাবার সেরে নিই। এ সময় আবার একটু আড্ডা হয়। আজ ব্রেকের সময় বিন্দুকে খুব উদাসভাবে বসে থাকতে দেখলাম। ভাবলাম, হয়তো বাড়ির কেউ ওকে কিছু বলেছে তাই মন খারাপ করে বসে আছে। দ্বিতীয় দিন আবার একই জায়গায় ওকে মন খারাপ করে বসে থাকতে দেখলাম। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কী? কিন্তু ও তেমন কিছু না বলেই উঠে গেল। রাতে পড়ার টেবিলে বসে চিন্তা করছি বিন্দুর কথা। পড়াশোনায় ও খুবই ভালো, তেমনি ভালো আচরণ। কলেজের শিক্ষকরাও ওকে খুব স্নেহ করেন। তাহলে কী হলো ওর? পরদিন দেখি আবার ওভাবে বসে আছে। এবার আমরা কয়েকজন মিলে ওর সমস্যা জানতে চাইলাম। আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বিন্দু। তারপর যা বলল তাতে আমার রাগে শরীর কাঁপতে থাকল। বিন্দুর বাড়ি কলেজের কাছে হওয়ায় ও প্রতিদিন হেঁটেই যাতায়াত করে। কিছুদিন থেকে নাকি কলেজের সামনে বেশ কিছু বখাটে ছেলে ওকে ইভটিজিং করছে। বাড়িতে ও বলেছিল কিন্তু উল্টো ওকেই কথা শুনতে হয়েছে। আমরা সবাই সবটা শুনলাম,তারপর ওকে আজ ছুটির পর গেটের বাইরে যেতে নিষেধ করলাম। এর মধ্যে আমরা বসে একটা প্ল্যান করলাম। আর সবাইকে থাকতে বললাম। কারণ সংঘবদ্ধ না হলে প্ল্যানটি সফল করা সম্ভব নয়। ছুটি শেষ হতেই বিন্দুকে আমাদের প্ল্যানটি বললাম। প্রথমে ও ভয় পাচ্ছিল কিন্তু অনেককে দেখে সাহস পেল। পরিকল্পনামাফিক কলেজ গেট থেকে বেরিয়ে এগিয়ে গেল ও। বখাটেগুলোও ওকে দেখে এগিয়ে এলো। ঠিক এ সময়ে আমরা প্রত্যেকে মুখে রুমাল বেঁধে বখাটেগুলোর দিকে ঢিল ছুঁড়তে লাগলাম। ঢিল গিয়ে কারও মাথায়, কারও মুখে, কারও চোখে লাগলো। মারাত্মক আহত অবস্থায় বখাটেগুলো কোনোরকমে পালিয়ে প্রাণ বাঁচালো। রাস্তার দুপাশের মানুষজন আমাদের এ কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়েছিল। কলেজের শিক্ষকরাও বেরিয়ে এসেছিলেন ততক্ষণে। তারপর পুরো ঘটনাটি শুনে তারা বাহবা দিয়েছিলেন আমাদের। আর আমরা সবাই মিলে বলেছিলাম হিপ! হিপ! হুররে...
- ৮৫ -

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
🔴 আজ পরীক্ষা!
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৪ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৬ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২০ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২১ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২২ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৩ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৬ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৯ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার