সাধারণ জ্ঞান : দ্বিজেন্দ্রলাল রায়

Article Stats 📡 Page Views
Reading Effort
369 words | 3 mins to read
Total View
638
Last Updated
12-Nov-2021 | 10:32 AM
Today View
0
দ্বিজেন্দ্রলাল রায়

দ্বিজেন্দ্রলাল রায় কবে জন্মগ্রহণ করেন? — ১৯ শে জুলাই, ১৯৬৩ সালে। 

তিনি কেথায় জন্মগ্রহণ করেন? — কৃষ্ণনগর, নদীয়া। 

তিনি কী নামে অধিক পরিচিত? — ডি.এল রায়। 

ছাত্রাবস্থায় তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী? — আর্যগাথা (১৮৮২)।

তাঁর রচিত ইংরেজি কাব্যগ্রন্থের নাম কী? — Lyrics of Ind. 

তিনি কী হিসাবে খ্যাতি অর্জন করেন? — কবি, নাট্যকার ও গীতিকার হিসাবে।

বাংলা নাটকে তাঁর প্রথম কৃতিত্ব কী? — সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টিতে। 

তাঁর রচিত সার্থক ঐতিহাসিক নাটকের নাম কী? — 'সাজাহান' (১৯০৯)। এই নাটকটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস বলা হয়৷ 

সম্রাট  সাজাহানকে নিয়ে অনেকে ঐতিহাসিক নাটক রচনা করেছেন। কিন্তু তাদপর মধ্যে প্রথম কে সাজাহানকে নিয়ে নাটক রচনা করেন? — দ্বিজেন্দ্রলাল রায়। 

তিনি কী হিসেবে স্বকীয়তার পরিচয় দিয়েছেন? — গীতিকার ও সুরকার হিসেবে। 

তিনি কোন বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন? — পূর্ণিমা সম্মিলন (১৯০৫)।

তাঁর রচনা সমূহ উল্লেখ কর। — আর্যগাথা (১ম খণ্ড - ১৮৮২, ২য় খণ্ড ১৮৯৩), মন্দ্র (১৯০২), আলেখ্য (১৯০৭), ত্রিবেণী (১৯১২) ইত্যাদি। 

'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে? — দ্বিজেন্দ্রলাল রায়। 

এটি তাঁর কোন নাটকে ছিল? — 'সাজাহান' নাটকে এই গান ছিল।

তাঁর রচিত ব্যঙ্গ কবিতাগুলো কী কী? — আষাঢ়ে (১৮৯৯), হাসির গান (১৯০০)।

দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত কাব্যনাট্যের নাম কী? — পাষাণী (১৯০০)।

তাঁর রচিত ঐতিহাসিক নাটকের নামগুলি কী কী? — প্রতাপসিংহ (১৯০৫), দুর্গাদাস (১৯০৬), মেবার পতন (১৩১৫), নূরজাহান (১৯০৮), সাজাহান (১৯০৯), চন্দ্রগুপ্ত (১৯১১), সিংহল বিজয় (১৯১৬)।

'সাজাহান' নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও। — 'সাজাহান' (১৯০৯) মোগল সম্রাট সাজাহানের জীবন অবলম্বনে রচিত ঐতিহাসিক নাটক। নায়কের করুণ জীবন নাটকটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় মঞ্চসফল নাটক এটি। সংলাপে আড়ম্বর, বাকশৈলীর বর্ণাঢ্যতা, আবেগের প্রচন্ডতা ও ঘটনার অতি নাটকীয়তা এই নাটকের প্রধান বৈশিষ্ট্যসমূহ। মোগল সম্রাট সাজাহানকে নিয়ে ডি.এল রায়ই প্রথম নাটক রচনা করেন।

ডি.এল রচিত 'চন্দ্রগুপ্ত' নাটকের সংক্ষেপে পরিচয় উল্লেখ কর। — ডি.এল রায়ের 'চন্দ্রগুপ্ত' (১৯১১) একটি জনপ্রিয় নাটক। গ্রিক - ভারতীয় সম্পর্কের ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে এই নাটকের পটভূমি করা হয়েছে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র চাণক্যের মধ্যে কাঠিন্য এবং কোমলতার বিপরীত সমাবেশ, দেশপ্রেমের উদ্দীপ্তি এবং ভাষার আড়ম্বর এই ৩ দিক থেকে বাংলা নাটকের ইতিহাসে 'চন্দ্রগুপ্ত' বিশেষভাবে আলোচিত হয়।

দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটকগুলোর নাম কী কী? — পরপারে (১৯১২), বঙ্গনারী (১০১৬), নকশা ও প্রহসন : এক ঘরে (১৮৮৯), কল্কি অবতার (১৮৯৫), বিরহ (১৮৯৭), ত্র্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত (১৯০২), পুনজন্ম (১৯১১), আনন্দ বিদায় (১৯১২)। 

ডি.এল রায় রচিত রোমান্টিক পৌরাণিক নাটক কী কী? — চন্দ্রগুপ্ত (১৯১১), সিংহল বিজয় (১৯১৬)। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৭ই মে, ১৯১৩ সালে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা